Topsia TMC Office
নির্মীয়মান মমতা তৃণমূলের ভবনে পুলিশি ব্যারিকেড,

নির্মীয়মান মমতা তৃণমূলের ভবনে পুলিশি ব্যারিকেড, পুরসভার অনুমতি নিয়ে প্রশ্নে উত্তপ্ত বাইপাস

মমতা তৃণমূলের নেতাদের দাবি, আনন্দপুর থানার পুলিশ কোনও পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে ব্যারিকেড বসিয়েছে। এর ফলে নির্মীয়মান কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না দলের নেতা-কর্মীরা। পরে দুই নেতা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে চান, কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ তাঁদের জানায়, কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মীয়মান ভবনটি ব্যবহার করা যাবে না।

শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্মীয়মান তৃণমূল ভবনে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেখানে দীর্ঘক্ষণ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন দোলা। তাঁর কথায়, শুক্রবার জোড়া হারের পর প্রতিশোধ নিতেই পার্টি অফিস দখলের চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘আসলে জোড়া হারের প্রতিশোধ নিতে পার্টি অফিস দখল করতে চেয়েছিল। এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলকে দমানো যাবে না।’’

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।