Bengal Liberty : কিছু মানুষের কাছে দেশের চেয়ে বড় হয়ে উঠেছে দল। তাদের কাছে দেশের চেয়ে দলের স্বার্থই সবকিছু। এর কুফল ভোগ করছেন মহিলারা। এছাড়াও দেশও এর কুফল ভোগ করছে রবিবার এক ভিডিও বার্তায় বিরোধীদের আক্রমণ করে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিরোধীরা যতই আপত্তি করুক, এই বিল পাশ হবেই। প্রধানমন্ত্রী আরও বলেন, নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিজেপি ও এনডিএ অটল। আমাদের কাছে দেশের স্বার্থ সবার আগে। মহিলা বিল প্রসঙ্গে বলেন, নারীশক্তি বন্দন সংশোধন সময়ের দাবি। আমরা আত্মবিশ্বাসী এবং লক্ষ্যে অটল। অর্ধের জনসখ্যার স্বপ্ন ও দেশের ভবিষ্যতের লক্ষ্যে এটা করতেই হবে।”
উল্লেখ্য, ডিএমকে এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী ডিলিমিটেশন বিলকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। তারপরেই এই বিল পাশ করানোর বিষয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার। বিল পাশ করানোর জন্য পর্যাপ্ত সংখ্যার ব্যবস্থা করেই তারা সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে। সোমবারই এই বিল সংসদে পেশ করতে চলেছে তারা। তার আগেই দেশের স্বার্থবিরোধী কাজের অভিযোগ তুলে বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন প্রধানমন্ত্রী।


