Bollywood Christmas Celebration
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: বড়দিন মানেই ছুটি, আনন্দ আর কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। বলিউডেও তার ব্যতিক্রম নয়। কারও দিন কেটেছে পরিবারের আড্ডায়, কেউ সময় কাটিয়েছেন একান্তভাবে নিজের সঙ্গেই, আবার কেউ এই উৎসবকে বেছে নিয়েছেন দান ও ভালোবাসা ভাগ করে নেওয়ার উপলক্ষ হিসেবে। সামাজিক মাধ্যমে একে একে সামনে এসেছে তারকাদের Christmas Celebration-এর নানান ছবি। (Bollywood Christmas Celebration)

এক নজরে দেখে ফেলুন সেলিব্রিটিদের ক্রিসমাস সেলিব্রেশন (Bollywood Christmas Celebration)
ভাট্ট পরিবারে জমাটি ঘরোয়া উৎসব
আলিয়া ভাট এবারও বড়দিন কাটালেন তাঁদের নতুন বাড়ি ‘বাস্তু’-তেই। সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর ও পরিবারের আরও কয়েকজন সদস্য। নৈশভোজ, ক্রিসমাস ট্রি আর আলোয় সাজানো ঘর সব মিলিয়ে ছিল পুরোপুরি পারিবারিক আয়োজন। যদিও আলিয়ার বাবা-মা ও বোনকে এই বছর ছবিতে দেখা যায়নি, তবুও আলিয়ার হাসিখুশি ছবিতে বোঝা গেছে উৎসবের আবহ ছিল একদমই উষ্ণ ও ঘরোয়া।
অন্যদিকে করিনা-করিশ্মারা পৌঁছে গেলেন পতৌদী প্রাসাদে
করিনা কপূর খান বড়দিনে দিদি করিশ্মা, স্বামী সইফ আলি খান ও দুই ছেলেকে নিয়ে পৌঁছালেন হরিয়ানার পতৌদী প্যালেসে। কখনও সর্ষে খেতের সামনে ছবি, কখনও রাজপ্রাসাদের ভিন্টেজ গ্ল্যাম করিনা-করিশ্মার ইন্সটাগ্রাম ভরে উঠেছে উৎসবের মুহূর্তে। তৈমুর ও জেহ আনন্দে মাতোয়ারা, পরিবারের মধ্যে সেই ছুটির খুনসুটি যেন আলাদা ম্যাজিক তৈরি করেছে ভক্তদের জন্যেও।
অপরদিকে বিদেশ সফরে শিল্পা, একাকী আলো-সাজে তমন্না
শিল্পা শেট্টি এবার পরিবারসহ বিদেশে ছুটি কাটাচ্ছেন। আদালতের অনুমতি পাওয়ার পর তিনি লন্ডনে অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়েছিলেন, সেখান থেকেই বড়দিন উদযাপনের ছবি শেয়ার করেন অভিনেত্রী।
অন্যদিকে সম্পর্ক ভাঙার পর তমন্না ভাটিয়া বড়দিন কাটালেন নিজের মতো করে। উৎসবমুখরদিন উজ্জ্বল গয়না আর নিঃশব্দ ঘর, তাঁর পোস্টে ছিল এক অন্যরকম আবেগ। ভিড় নয়, এবার তমন্নার সঙ্গী শুধু আলো আর নিজস্বতা। এ এক অন্যরকম ক্রিসমাস সেলেব্রেশন করলেন অভিনেত্রী।

বিয়ের পর প্রথম সেলিব্রেশন
এই বছর বরের সাথে প্রথম ক্রিসমাস উদযাপন
সোনাক্ষী সিনহার, স্বামী জাহির ইকবালের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই এক অন্যরকম ক্রিসমাস সেলিব্রেশন করলেন তিনি। লাল-সবুজ সাজ, খুশির মুহূর্ত আর বাড়ির উষ্ণ সাজসজ্জায় ভরপুর ছিল তাঁদের সেলিব্রেশন। তবে এত কিছুর মধ্যে সবচেয়ে হৃদয় ছুঁল জ্যাকলিনের ‘Secret Santa’ রূপ। তারকাদের পার্টি ও আলোর ঝলকের বাইরে গিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজ বেছে নিলেন এক অনন্য পথ। নিজে কিছু না চেয়ে ‘Secret Santa’ সেজে তিনি দিন কাটালেন পথশিশুদের সঙ্গে। কারও হাতে ফুল, কারও হাতে চকোলেট হাসিতে ভরিয়ে তুললেন ছোট ছোট মুখগুলো। শুধু উপহার নয়, গল্প, খেলাধুলা সব মিলিয়ে আজকের দিন টা তাদের সাথে উদযাপন করলেন জ্যাকলিন, আর অভিনেত্রীর এই মানসিকতার প্রশংসা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঝলমলে পার্টির উচ্ছ্বাস হোক বা একাকিত্বে নিঃশব্দ ঘরে মোমবাতির আলোয় কাটানো রাত। পরিবারের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া থেকে শুরু করে ছোটদের সঙ্গে হাসিখুশি মুহূর্ত সৃষ্টি, সব মিলিয়ে বলিউডের ক্রিসমাস সেলিব্রেশন যেন একেবারে ভিন্ন রঙে রাঙানো!
