Ranveer Deepika separation
Bengal liberty desk, ১৪ এপ্রিল :
বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং Ranveer Deepika separation। পর্দায় হোক বা পর্দার বাইরে— তাঁদের রসায়ন সবসময়ই অনুরাগীদের মুগ্ধ করে। কিন্তু সম্প্রতি এই তারকা দম্পতির সাজানো সংসারে ফাটল ধরার এক চাঞ্চল্যকর গুঞ্জন ছড়িয়েছে সমাজমাধ্যমে। একাংশের দাবি , চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন এই তারকা জুটি।

জল্পনার শুরু কোথায়? Ranveer Deepika separation
শোনা যাচ্ছে, দীর্ঘদিনের দাম্পত্যে নাকি মতের অমিল ও আদর্শগত দূরত্ব তৈরি হয়েছে। জল্পনার আগুনে ঘি পড়ে যখন রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকাকে শুরুতে নীরব থাকতে দেখা যায়। নেটিজেনদের একাংশ তো রণবীরের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি বিচ্ছেদের সম্ভাব্য তারিখ নিয়েও রটনা ছড়িয়েছে নেটপাড়ায়।
আদেও কি বিচ্ছেদ হচ্ছে?
যদিও এই গুঞ্জনের ভিত্তি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দীপিকা পরে স্পষ্ট করেছেন যে, তিনি ছবিটি সবার আগেই দেখেছেন এবং রণবীরের কাজের প্রশংসাও করেছেন। দীপিকার মতে, সব কথা সমাজমাধ্যমে জানানোর প্রয়োজন তিনি বোধ করেন না। অন্যদিকে, দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি— এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ২০২৪ সালেও একবার রণবীর সমাজমাধ্যম থেকে বিয়ের ছবি সরানোয় এমন শোরগোল পড়েছিল, যা পরে স্রেফ রটনা বলে প্রমাণিত হয়।

অনুরাগীদের মনখারাপ:
২০১৮ সালে ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ে হয়েছিল তাঁদের। দীর্ঘ আট বছরের সম্পর্কে ইতি টেনে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তাঁদের কোল আলো করে এসেছে একমাত্র কন্যা দুয়া পাড়ুকোন সিং। দুয়ার বয়স এখন মাত্র দেড় বছর। এমন অবস্থায় বিচ্ছেদের খবর অনুরাগীদের মনে বিষাদ তৈরি করেছে।
তবে ইতিহাস বলছে, বছরের পর বছর ধরে ‘দীপবীর’-এর সম্পর্ক নিয়ে অনেক গুজব শোনা গেলেও তাঁরা কখনও সেসবে গুরুত্ব দেননি। বরং একে অপরের বড় সমর্থক হয়ে বারবার প্রমাণ করেছেন কেন তাঁরা বলিউডের শ্রেষ্ঠ জুটি। আপাতত অনুরাগীরা আশা করছেন, প্রতিবারের মতো এবারও এই বিচ্ছেদের খবর স্রেফ গুজব হিসেবেই থেকে যাবে।
