Additional Voter List
Additional Voter List

149 Inspector SI reshuffle : ভোটের আগে আরও কড়া পদক্ষেপ কমিশনের, মোট ১৪৯ ইনস্পেক্টর ও এসআইকে ভোটের কাজ থেকে সরাল কমিশন

Bengal Liberty, ১০ এপ্রিল :

রাজ্যে দুই দফার ভোটকে সামনে রেখে এবার রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (149 Inspector SI reshuffle)। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক নির্দেশিকায় ৮১ জন পুলিশ ইনস্পেক্টর এবং ৬৮ জন সাব-ইনস্পেক্টরকে অবিলম্বে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-এই আধিকারিকেরা আর কোনওভাবেই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না (149 Inspector SI reshuffle)।

149 Inspector SI reshuffle
149 Inspector SI reshuffle

কমিশনের নির্দেশ (149 Inspector SI reshuffle)

নির্দেশিকায় সময়সীমা বেঁধে দিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, যাঁদের সরানো হয়েছে, সেই ৮১ জন ইনস্পেক্টরকে শুক্রবার বিকেল ৫ টার মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে, অপসারিত আধিকারিকেরা কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। অন্যদিকে, ২৯ মার্চ যে সমস্ত সাব-ইনস্পেক্টরদের বদলি করা হয়েছিল তাঁদের মধ্যে ৪৯ জন এসআইকে ফের তাঁদের বর্তমান জেলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

 

149 Inspector SI reshuffle
149 Inspector SI reshuffle

দুই বঙ্গে জেলাভিত্তিক ইন্সপেক্টরের রদবদল (149 Inspector SI reshuffle)

উত্তরবঙ্গ থেকে – রায়গঞ্জ (৪), ইসলামপুর (৪), দক্ষিণ দিনাজপুর (৩), মালদহ (৩), কোচবিহার (২), শিলিগুড়ি (২), আলিপুরদুয়ার (১), জলপাইগুড়ি (১)।

দক্ষিণবঙ্গ থেকে – বিধাননগর (৬), পূর্ব মেদিনীপুর (৫), ব্যারাকপুর (৪), কৃষ্ণনগর (৪), রানাঘাট (৪), পশ্চিম মেদিনীপুর (৩), বারাসত (৩), ডায়মন্ড হারবার (৩), বীরভূম (২), পুরুলিয়া (২), বারুইপুর (২), আসানসোল-দুর্গাপুর (১), বাঁকুড়া (১), বসিরহাট (১), বনগাঁ (১)।


উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তামিলনাড়ুর নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তবে সেই আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাঁকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী তামিলনাড়ুতেই গিয়ে ভোট সংক্রান্ত কাজ সামলাতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের পুরো পুলিশ প্রশাসনই কমিশনের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন :

Rajanya nomination rejected: আসানসোল দক্ষিণে বাতিল ৪ মনোনয়ন, তালিকায় রাজন্যা হালদার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury