Bengal Liberty : চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃ*ত্যু হয়। ঘটনায় গ্রেফতার হওয়া সাতজন অভিযুক্তকে রবিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে আচমকা ঘোষনা করা হয় মন্ডপ ভেঙে পড়ছে তাতেই হুড়োহুড়ি পরে যায়।
কে বা কারা ঘোষণা করল সেটা দেখতে হবে। আরও কারা জড়িত সেটাও তদন্ত করতে হবে। তাদের গ্রেফতারের প্রয়োজন আছে। তাই ধৃতদের পুলিশ হেফাজত দরকার। ১০ দিনের পুলিশ হেফাজত হয় বলে জানা গিয়েছে।
এদিন আদালতে শুনানির সময় অভিযুক্তদের দুজনের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী দাবি করেন যে, পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা দুর্ঘটনার সময় মূলত পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজে হাত লাগিয়েছিল। এরা কমিটির কেউ নই, এরা দুর্ঘটনার পর হাত লাগিয়েছিল পরে পুলিশ এদের গ্রেফতার করে।
অভিযুক্তদের আইনজীবী আরও দাবি করেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বহিরাগত বা অপরাধী নন। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর যখন মণ্ডপে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, তখন তারা মানবিকতার খাতিরে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিপর্যস্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। এর পরেই আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, যারা সংকটের মুহূর্তে পুলিশ প্রশাসন ও মণ্ডপের মানুষকে সাহায্য করতে হাত লাগালেন, পুলিশ কীভাবে তদন্তের নামে তাদেরই গ্রেফতার করতে পারে? এমনটাই প্রশ্ন করেন অভিযুক্তদের আইনজীবী।


