Rajanya nomination rejected
Rajanya nomination rejected

Rajanya nomination rejected: আসানসোল দক্ষিণে বাতিল ৪ মনোনয়ন, তালিকায় রাজন্যা হালদার

Bengal liberty desk, kolkata :

পশ্চিম বর্ধমান জেলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়ায় বাতিল হয়েছে একাধিক প্রার্থী তালিকা Rajanya nomination rejected। স্ক্রুটিনির পর বাতিল হয়ে গেল নির্দল প্রার্থী হিসেবে লড়াই করা তরুণী নেত্রী রাজন্যা হালদারের মনোনয়ন পত্র। মঙ্গলবার জেলা নির্বাচন দপ্তরের স্ক্রুটিনি প্রক্রিয়া শেষে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।

Rajanya nomination rejected
Rajanya nomination rejected

মনোনয়ন বাতিলের পরিসংখ্যান:

সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্রের স্ক্রুটিনিতে বাতিল হয় পাঁচটি মনোনয়নপত্র। যার মধ্যে সবথেকে বেশি চারটি বাতিল হয়েছে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকেই। এই বাতিলের তালিকায় রাজন্যার পাশাপাশি রয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির ইমরান খান এবং আরও দুই নির্দল প্রার্থী সুনীলচন্দ্র চৌরাসিয়া ও দীপিকা বাউড়ি। অন্য একটি মনোনয়ন বাতিল হয়েছে কুলটি বিধানসভা কেন্দ্র থেকে।

চক্রান্তের অভিযোগ রাজন্যার:

মনোনয়ন বাতিল নিয়ে গুরুতর অভিযোগ তুলে তিনি জানান,গত ৬ এপ্রিল যখন তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, তখন তাঁর ১০ জন প্রস্তাবকের মধ্যে ৬ জনকেই রাস্তায় আটকে দেওয়া হয়। পরে বিকল্প ৬ জন প্রস্তাবককে নিয়ে আসা হলেও মহকুমা শাসকের দপ্তরে সময়সীমা পেরিয়ে যাওয়ার অজুহাতে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের।

নির্বাচনী লড়াইয়ের শুরুতেই এই আইনি ও প্রশাসনিক জটিলতা রাজন্যা হালদারের মতো তরুণ মুখের রাজনৈতিক ভবিষ্যতের ওপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। তবে রাজন্যা জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই অবিচল থাকবেন এবং লড়াই চালিয়ে যাবেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury