Chor Bagan Stampede
Chor Bagan Stampede

চোরবাগানের ঘটনায় শোক প্রকাশ এএইচ‌এসডি’র সদস্যদের

Bengal Liberty : জানা যাচ্ছে, প্রশাসনের তরফে প্রধান পুজো প্যান্ডেলগুলোর ভেতরে ডাক্তার ও প্যারামেডিক মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যথেচ্ছভাবে অনুমোদিত উৎসবের ছুটি ও রোস্টার বাতিল করা হয়েছে। এই নির্দেশিকারর পরেই একে মূল প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলো সমাধান করার পরিবর্তে, স্বাস্থ্য প্রশাসন একটি অবাস্তব, অবৈজ্ঞানিক ও প্রতিক্রিয়াশীল নির্দেশ জারি করেছে বলে দাবি সংগঠনের। তাই স্বাস্থ্য মন্ত্রীর কাছে দুর্গাপুজোর প্যান্ডেলগুলিতে ডাক্তার মোতায়েন করতে বাধ্য করার আদেশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে এএইচএসডি। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরের মধ্যে মানসম্মত ও যৌক্তিক জরুরি চিকিৎসা পরিষেবা এবং ছুটির তালিকা পুনঃস্থাপনের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে। সেইসঙ্গে স্থায়ী ডাক্তার কক্ষের পরিবর্তে, উচ্চ জনঘনত্বপূর্ণ এলাকাগুলোর কাছাকাছি বিশেষায়িত অ্যাম্বুলেন্স ও গণপরিবহনের ব্যবস্থার জোরাল দাবিও জানানো হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।