TMC candidate in OT
Bengal liberty desk, ১৪ এপ্রিল :
হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড বা অপারেশন থিয়েটার (OT) একটি অত্যন্ত সংরক্ষিত এলাকা TMC candidate in OT। কিন্তু সেই নিয়মকে গুরুত্ব না দিয়ে ওটির ভেতরে গ্লাভস পরে এক মুমূর্ষু রোগীর ‘চিকিৎসা’ করতে দেখা গেল রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজারী বাউরীকে। মঙ্গলবার এই ঘটনার ছবি ভাইরাল হতেই জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজন চিকিৎসক ও ছয়জন স্বাস্থ্যকর্মীকে নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠিক কী ঘটেছে? TMC candidate in OT
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুরুলিয়ার রঘুনাথপুর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের সঙ্গেই হাত মিলিয়ে কাজ করছেন তৃণমূল প্রার্থী হাজারী বাউরী। পেশায় শিক্ষক ওই প্রার্থীর হাতে ছিল নীল রঙের সার্জিক্যাল গ্লাভস। তিনি ঝুঁকে পড়ে এক আহত রোগীর ক্ষতস্থান পরীক্ষা করছেন এবং স্যালাইন জল দিয়ে রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, একজন অ-চিকিৎসক ব্যক্তি এবং রাজনৈতিক প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি কীভাবে ওটির মতো সংরক্ষিত জায়গায় প্রবেশের অনুমতি পেলেন?

সাংসদের কড়া তোপ:
ঘটনাটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি হাসপাতালের নিরাপত্তা ও নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একজন তৃণমূল প্রার্থী হয়ে তিনি কীভাবে ওটির ভেতরে ঢুকে যেতে পারেন? সেখানে যাওয়ার জন্য তো ডাক্তারি সার্টিফিকেট লাগে। ওনার কি কোনো ডাক্তারি শংসাপত্র রয়েছে? যদি না থাকে, তবে তিনি কীভাবে ভেতরে গেলেন এবং রোগীর শরীরে হাত দিলেন?” সাংসদ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এটি নিয়ম ভাঙার পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।
তৃণমূল প্রার্থীর সাফাই:
বিতর্ক শুরু হতেই হাজারী বাউরী দাবি করেছেন, “কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাঁদের নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। আমাদের একটি টিম সব সময় এই ধরণের সার্ভিস দিয়ে থাকে। খালি হাতে ক্ষতস্থান ছোঁয়া যায় না, তাই গ্লাভস পরে রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।”
প্রশাসনিক পদক্ষেপ:
বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হওয়া হয়েছে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে কয়েকজনকে শোকজ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
