Vande Bharat Sleeper
Bengal Liberty, ১ জানুয়ারী, ২০২৬: দূরপাল্লার রাতের যাত্রায় আসতে চলেছে নতুন গতি ও আরাম। জানুয়ারি (January) মাসেই পশ্চিমবঙ্গ (West Bengal) পেতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। হাওড়া থেকে গুয়াহাটি (Howrah – Guwahati) পর্যন্ত ছুটবে এই আধুনিক সেমি হাইস্পিড ট্রেন(Semi-high-speed train)। বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) সাংবাদিক বৈঠক করে এই সুখবর দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। একই সঙ্গে তিনি ভাড়ার কাঠামো থেকে উদ্বোধনের সময়সীমা—সবই স্পষ্ট করে জানান (Vande Bharat Sleeper)।
ভাড়ার কাঠামো (Vande Bharat Sleeper)
রেলমন্ত্রী জানান, বন্দে ভারত স্লিপার ট্রেনে থার্ড এসির ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ৩০০০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া ৩৬০০ টাকা। মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখেই এই ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে বলে জানান বৈষ্ণব।
প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন
রেলমন্ত্রীর কথায়, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এই ট্রেন পরিষেবা চালু হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৮ বা ১৯ জানুয়ারির কথা উল্লেখ করেন তিনি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈষ্ণব বলেন, সব প্রস্তুতি সম্পন্ন এবং দু’-তিন দিনের মধ্যেই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

কত কোচ, কোন রুটে চলবে ট্রেন
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে—
১১টি এসি থ্রি টায়ার কোচ (AC three-tier coach)
৪টি এসি টু টায়ার কোচ (AC two-tier coach)
১টি এসি ফার্স্ট ক্লাস কোচ ( AC First class coach)
ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া (Howrah), হুগলি(Hooghly), পূর্ব বর্ধমান(East Burdwan), মুর্শিদাবাদ(Murshidabad), মালদহ(Malda) ও জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার উপর দিয়ে যাবে। অসমে এটি চলবে কামরূপ মেট্রোপলিটন(Kamrup Metropolitan) এবং বঙ্গাইগাঁও(Bongaigaon) জেলার মধ্যে দিয়ে।
বিমানযাত্রার তুলনায় সস্তা
রেলমন্ত্রী জানান, বিমানযাত্রার তুলনায় অনেক কম খরচে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছোতে পারবেন এই ট্রেনে। বন্দে ভারত স্লিপার মূলত রাতে চলবে, তাই যাত্রীদের জন্য চেয়ার কার রাখা হচ্ছে না।
আধুনিক নিরাপত্তা ও গতি
সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য এতে থাকছে—
১.সিসিটিভি ক্যামেরা
২.কবচ সুরক্ষা ব্যবস্থা
৩.বায়ো টয়লেট
৪.আধুনিক যাত্রী পরিষেবা
নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা
চলতি বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই হাওড়া ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর সিদ্ধান্তকে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
