Amit Shah called Suvendu Adhikar
Bengal Liberty: বিরোধী দলনেতার কনভয় হামলা। খুনের চেষ্টা। ঘটনার পুঙ্খানুপঙ্খ বিবরণ নিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত রাতেই ফোন করেন তিনি শুভেন্দু অধিকারীকে। জানতে চান কী ঘটেছে। (Amit Shah called Suvendu Adhikari)
এমনকি, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রক পাঠানো হয়েছে মোট পাঁচটি ভিডিও ফুটেজ। দেওয়া হচ্ছে রিপোর্টও।

কী ঘটেছিল শনিবার রাতে? (Amit Shah called Suvendu Adhikari)
পুরুলিয়ায় ছিল শুভেন্দুর কর্মসূচি। সেই কর্মসূচি সেরে ফিরছিলেন তিনি। চন্দ্রকোনার সামনে যখন তাঁর কনভয় এসে পৌঁছয়। তখনই জনা কয়েক বিজেপি সমর্থক তাঁকে স্বাগত জানানোর জন্য রাস্তা দাঁড়িয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা দেখে ‘ জয় শ্রীরাম ‘ স্লোগান দেন। এরপরই ছবিটা আচমকাই বদলে যায়।
কনভয় খানিক এগোতেই দেখা যায় তৃণমূলের ঝান্ডা নিয়ে বেশ কয়েকজন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে স্লোগান তোলে। হুমড়ি খেয়ে পড়েন তাঁর গাড়ির ওপর। এরপর তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। গাড়ি লক্ষ্য করে ঢেলে দেওয়া হয় কেরোসিন তেল, পেট্রোল। শুভেন্দু অধিকারীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়।
অভিযোগ, সেই সময় পুলিশ ছিল নীরব দর্শক মাত্র। পুলিশের সামনেই তৃণমূলের ঝান্ডাধারীরা হামলা চালায় শুভেন্দুর গাড়িতে। যেখানে একমাত্র কেন্দ্রীয় বাহিনী মব সরিয়ে বিরোধী দলনেতকে বের করার চেষ্টা করে।

পুলিশ ফাঁড়িতে শুভেন্দুর অবস্থান বিক্ষোভ? (Amit Shah called Suvendu Adhikari)
জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে তাঁর ওপর হামলা হয়? তাও আবার রাজ্য পুলিশের এসকর্ট গাড়ি থাকা সত্ত্বেও। অবিলম্বে থানায় অভিযোগ নিতে হবে। না হলে তিনি এখান থেকে এক চুলও নড়বেন না।
ছয় ঘণ্টা পার। পুলিশ ফাঁড়ির মেঝেতেই বসে অবস্থান বিক্ষোভ করছিলেন শুভেন্দু। কিন্তু অভিযোগ, নেয়নি পুলিশ। এরপর শনিবার মধ্যরাতেই চন্দ্রকোনায় মশাল মিছিল করেন তিনি। মঙ্গলবার আদালতে মামলা করার কথা জানান তিনি।
এটাই প্রথম হামলা নয়। এর আগে নন্দীগ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারেও তাঁর কনভয় হামলার ঘটনা ঘটে। আর এবার নয়া সংযোজন চন্দ্রকোনা।
প্রশ্ন রয়েছে হাজারো। যদি রাজ্যের বিরোধী দলনেতাই সুরক্ষিত না হন। তাহলে আম জনতার নিরাপত্তা কোথায়?
