Mukul Roy MLA Disqualification
মুকুল রায়ের (Mukul Roy)(Mukul Roy MLA Disqualification) বিধায়কপদ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High court) রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের (Subhrangshu Roy) আবেদনের প্রেক্ষিতে শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Jaymalya Bagchi) বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত মুকুল রায়ের বিধায়কপদ খারিজের সিদ্ধান্ত কার্যকর হবে না।

এই মামলায় চার জনকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং মুকুল রায়(Mukul Roy MLA Disqualification)— সকলকেই চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের(Mukul Roy MLA Disqualification) বিধায়কপদ খারিজের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বাতিল করা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের আগের সিদ্ধান্ত। ডিভিশন বেঞ্চ জানায়, দলত্যাগ বিরোধী আইনের আওতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিতর্কের শুরু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। বিজেপির টিকিটে জিতে ১১ জুন মুকুল রায়(Mukul Roy MLA Disqualification) তৃণমূলে যোগ দেন। তার পরই তাঁর বিধায়কপদ খারিজের দাবিতে আদালতে যান শুভেন্দু অধিকারী। পাশাপাশি, দলত্যাগের অভিযোগ থাকা সত্ত্বেও মুকুলকে(Mukul Roy MLA Disqualification) বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার প্রশ্নে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়।

বিজেপি বিধায়ক অম্বিকা রায় প্রথম এই বিষয়টি আদালতে তোলেন। তাঁর দাবি ছিল, প্রথা অনুযায়ী পিএসি চেয়ারম্যানের পদ বিরোধী দলের জন্য সংরক্ষিত, সেখানে তৃণমূলে যোগ দেওয়া একজন বিধায়ক কীভাবে ওই পদে থাকেন।
২০২৩ সালে ফের আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মুকুল রায়(Mukul Roy MLA Disqualification) কার্যত তৃণমূলের রাজনীতিতে সক্রিয়, যা দলত্যাগ বিরোধী আইনের স্পষ্ট লঙ্ঘন। অধ্যক্ষ পুনর্বিবেচনার পরেও অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বিধায়কপদ খারিজ হয়। এ বার সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত মুকুল রায়ের (Mukul Roy MLA Disqualification) বিধায়কপদ খারিজের সিদ্ধান্ত কার্যকর হবে না।
