Former Doordarshan singer murdered
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: সুর আর রেওয়াজে ভরা যে ঘর একসময় গানেই মুখর থাকত, সেখানেই মিলল রক্তাক্ত নিথর দেহ। আজ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায় সঙ্গীতশিল্পী অনিতা ঘোষের (Anita Ghosh) (Behala murder case) রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর নিজের ফ্ল্যাটের ভিতর থেকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয় (Behala murder case)।

ঠিক কী ঘটেছিল?(Behala murder case)
পর্ণশ্রী থানার অন্তর্গত শক্তিসঙ্ঘ ক্লাব সংলগ্ন বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের বি-ব্লকের দোতলার ফ্ল্যাটে একাই থাকতেন দূরদর্শনের সঙ্গে যুক্ত প্রাক্তন সঙ্গীতশিল্পী (Doordarshan former artist) অনিতা ঘোষ (৬৫)(Behala murder case)। সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ (Behala murder case)। স্বামী অরূপ ঘোষ—দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর প্রাক্তন কর্মী—বর্তমানে ডিমেনশিয়ায় আক্রান্ত। তিনি কাউকে চিনতে পারেন না, নিজেকেও নয়। তাই তাঁর দেখাশোনার জন্য বাড়িতে দুই আয়া ও একজন রান্নার লোক নিয়োগ করা হয়েছিল।

আটক করা হয়েছে তিন পরিচারিকাকে(Behala murder case)
ঘটনাস্থল থেকে উদ্ধার দেহে(Behala murder case) একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা (Behala murder case) করা হয়েছে। তদন্তের স্বার্থে দুই আয়া ও রান্নার লোককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে এক আয়ার হাতে রক্তের দাগ পাওয়া গেছে(Behala murder case)।
পুলিশের অনুমান(Parnashree police investigation), ঘটনাটির পিছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত খুনের (Behala murder case) সঠিক কারণ স্পষ্ট নয় তাই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে অনিতা ঘোষের দুই ছেলে তাদের সাথে থাকতেন না তাঁরা মহেশতলায় থাকেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ (Kolkata police investigation) জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। খুনের(Behala murder case) প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পর্ণশ্রী থানার পুলিশ।

