Hiran Chatterjee
Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata: অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের(Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ে ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছল থানায়। বুধবার রাতে নিজের মেয়ে নিয়াসাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অভিযোগে হিরণ ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দপুর থানায় কমপ্লেন লজ হিরনের প্রথম স্ত্রী অনিন্দিতার(Hiran Chatterjee)
মঙ্গলবার দুপুরে হিরণ ও ঋতিকার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনিন্দিতার দাবি, তাঁদের মধ্যে এখনও আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। অথচ সেই অবস্থাতেই দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে জানা গেছে।
থানা থেকে বেরিয়ে অনিন্দিতা স্পষ্ট ভাষায় জানান, তাঁর একটাই দাবি—আইনি বিচ্ছেদ সম্পন্ন হোক, তার পরেই অন্য কোনও বিয়ে হোক। তিনি আরও দাবি করেন, হিরণ দীর্ঘদিন ধরেই তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পরিবার থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করেননি। এবং তাঁর বক্তব্য অনুযায়ী, পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া ,মেয়ের জন্মদিন পালন, এমনকি তাঁদের নামে যৌথ সম্পত্তির বিষয়টিও সেই দাবির পক্ষে প্রমাণ(Hiran Chatterjee first wife)।

হিরনের মেয়ের মন্তব্য
এই ঘটনার সঙ্গে নতুন করে সামনে আসে মেয়ে নিয়াসার বক্তব্য। থানার বাইরে দাঁড়িয়ে নিয়াসা দাবি করেন, ঋতিকা গিরিই প্রথম তাঁকে ফোন ও মেসেজ করেছিলেন, যেখানে আত্মহত্যার প্রসঙ্গ তোলা হয়েছিল। এই সংক্রান্ত সমস্ত স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে বলেও জানান হিরণের মেয়ে।
হিরনের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরির মন্তব্য(Hiran Chatterjee)
অন্যদিকে আজ দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায়, হিরনের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি (Ritika Giri)একটি পোস্ট করেন এবং লেখেন গত পাঁচ বছর ধরে তিনি ও হিরণ একসঙ্গে রয়েছেন এবং অনিন্দিতাকে আইনি বিচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল সেটার কথাও জানান। তিনি এটাও বলেন যদি কেউ মনে করেন এই বিয়ে বেআইনি, তবে আইনি পথেই তার নিষ্পত্তি হওয়া উচিত(Actor Hiran Chatterjee)।
তবে অন্যদিকে অনিন্দিতা এই দাবি মানতে নারাজ। তাঁর বক্তব্য, শুধুমাত্র দাবি করলেই হবে না আইনি নথি ও প্রমাণ প্রকাশ্যে আনতে হবে। তিনি জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ জানানোর পর প্রয়োজনে সমস্ত প্রমাণ জনসমক্ষে তুলে ধরবেন।
তবে এই ঘটনার পর থেকে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee controversy)ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় বিয়ের ছবি তিনি সমাজমাধ্যম থেকে মুছে ফেললেও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও বক্তব্য রাখেননি। ফলে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক ও বিনোদন মহল

