iburo bhat
Bengal Liberty, Poulomi Goswami, Kolkata: আজ শুক্রবার, বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় টলিপাড়ার দুষ্টুমিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার(Madhumita Sarkar wedding) জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। শৈশবের বন্ধু এবং হবু বর দেবমাল্য চক্রবর্তী-র সঙ্গে গোধূলি লগ্নে ছাদনাতলায় বসে আগুন কে সাক্ষী রেখে সাত পাক ঘুরে নতুন জীবন শুরু করতে শুরু করেছেন এই জুটি।
আইবুড়ো ভাতের পর্ব (Madhumita Sarkar wedding)
গতকাল রাতে নিজ বাসায় অনুষ্ঠিত হলো মধুমিতার (Madhumita Sarkar wedding) আইবুড়ো ভাতের আয়োজন
আইবুড়ো ভাতের সাজে মধুমিতা: প্যাস্টেল গোলাপি শাড়ি, মানানসই সোনার গয়না, নিখুঁত মেকআপ—এই ন্যাচারাল সৌন্দর্য মধুমিতার (Madhumita Sarkar wedding) ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে। বড়ো সাইজের মাছের মুড়ো হাতে নিয়ে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন অভিনেত্রী (Madhumita Sarkar wedding)। থালায় সাজানো ছিল ভাত, পাঁচ রকমের ভাজা, বেগুনি, মাছের বিভিন্ন পদ, ডাল এবং মিষ্টি পায়েস। পুরো আয়োজন যেন বাঙালির ঘরোয়া ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।

অন্যদিকে একই দিনে হবু বর(Madhumita Sarkar wedding) দেবমাল্য চক্রবর্তীও তাঁর বৃদ্ধি রীতি পালন করেছেন। সাদা পাঞ্জাবি-পায়জামা ও শোলার টোপর পড়ে, বৃদ্ধির অনুষ্ঠান সম্পন্ন করেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য, ছোটবেলা থেকেই মধুমিতার(Madhumita Sarkar wedding) বন্ধু। প্রেমের সম্পর্ক শুরু হয় মাত্র দু’বছর আগে, আর আজ পেতে চলেছে এই সম্পর্কের পরিণতি ।

আজকের এই বিয়ের রাত অভিনেত্রী মধুমিতার (Madhumita Sarkar wedding) জীবনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হবে। অনুরাগীরা শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদে ভরে দিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীর (Madhumita Sarkar wedding) এই মুহূর্ত। মধুমিতার (Madhumita Sarkar wedding) এই নতুন অধ্যায়, টলিপাড়ার প্রেম এবং বন্ধুত্বের গল্পকে আরও উজ্জ্বল করে তুলেছে তাদের সমাজমাধ্যমের পোস্ট।
আর কিছু সময়ের মধ্যেই চার হাত এক হবে। আর সেই মূহুর্ত দেখার জন্যই অপেক্ষারত দর্শকমন্ডলী
