Madhumita Sarkar-Debmalya Chakraborty
Madhumita Sarkar-Debmalya Chakraborty

Madhumita Sarkar : এই মাসেই নতুন জীবনের শুরু মধুমিতার, সামনে এল বিয়ের নিমন্ত্রণপত্র

Bengal Liberty: দীর্ঘ বিরতির পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ব্যক্তিগত জীবনকে অনেকদিন আড়ালে রেখে চলার পর, এবার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন তিনি। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakraborty) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়ছেন মধুমিতা (Madhumita Sarcar Wedding)।
বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে। প্রায় দু’বছরের সেই পরিণত সম্পর্কই এবার পৌঁছচ্ছে বিয়ের মণ্ডপে। শীতকালকেই নিজেদের জন্য শুভ সময় হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।

কবে, কোথায় বিয়ে? (Madhumita Sarkar)

নিমন্ত্রণপত্র অনুযায়ী, ২৩ জানুয়ারি ২০২৬, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রাজবাড়িতে বসছে বিয়ের আসর। রাজবাড়ির ঐতিহ্যবাহী পরিবেশেই সম্পন্ন হবে সমস্ত আচার অনুষ্ঠান। বিয়ের দু’দিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি, কলকাতার শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হবে রিসেপশন।
সাজসজ্জাতেও থাকছে একেবারে বাঙালি ছোঁয়া সাবেকি বিয়ের সাজ, পারিবারিক রীতি এবং রাজবাড়ির আবহে যেন ফিরে আসবে পুরনো দিনের ঐতিহ্যবাহী বাঙালি বিবাহের ছবি।

ব্যক্তিগত ও পেশাগত ওঠানামা (Madhumita Sarkar)

২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন মধুমিতা (Madhumita Sarkar)। জনপ্রিয়তা, কাজের ব্যস্ততা, ব্যক্তিগত জীবনের ভাঙন সব মিলিয়ে তাঁর পথচলা ছিল উত্থান–পতনে ভরা।
২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর( Sourav Chakraborty) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর দীর্ঘ সময় নিজেকে গুছিয়ে নেওয়ার পর দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakraborty) সঙ্গে নতুন করে পথচলা শুরু। গ্ল্যামার দুনিয়ার বাইরের মানুষ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গেই এবার নতুন জীবন গড়তে চলেছেন অভিনেত্রী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury