WB DGP appointment
WB DGP appointment

ডিজিপি নিয়োগে কড়া বার্তা ক্যাটের, (WB DGP appointment) সময়সীমার মধ্যেই প্যানেল পাঠাল নবান্ন

Bengal Lliberty Desk, ২৪ জানুয়ারি, কলকাতা: রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ নিয়োগ (WB DGP appointment) ঘিরে দীর্ঘদিনের টানাপড়েনের মধ্যেই কড়া বার্তা দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ট্রাইবুনালের নির্দেশ মেনেই নির্ধারিত সময়সীমার মধ্যে ডিজিপি এমপ্যানেলমেন্ট সংক্রান্ত প্রস্তাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) কাছে পাঠাল রাজ্য সরকার (WB DGP appointment)। নবান্ন সূত্রে খবর, ইউপিএসসি-র বিধি মেনেই ১০ জন সিনিয়র আইপিএস অফিসারের (WB DGP appointment) নাম পাঠানো হয়েছে প্যানেলে। ২৩ জানুয়ারি ছিল সেই প্রস্তাব পাঠানোর শেষ দিন (WB DGP appointment)।

এই মামলার সূত্রপাত ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমারের (Rajesh Kumar) করা একটি আবেদনের মাধ্যমে (WB DGP appointment)। তাঁর অভিযোগ ছিল, প্রশাসনিক গাফিলতির কারণে যোগ্য অফিসারদের বিবেচনার অধিকার খর্ব করা হচ্ছে। সেই আবেদনের প্রেক্ষিতেই শুনানিতে বসে ক্যাট (WB DGP appointment)।

শুনানিতে ট্রাইবুনাল (WB DGP appointment) স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, প্রশাসনিক দেরি বা গাফিলতির দায় কোনওভাবেই যোগ্য অফিসারদের ঘাড়ে চাপানো যায় না। একবার এমপ্যানেলমেন্ট প্রক্রিয়া শুরু হলে মাঝপথে নিয়ম বদল বা নতুন ব্যাখ্যা চাপিয়ে দেওয়া আইনসঙ্গত নয় বলেও পর্যবেক্ষণ করে ক্যাট (WB DGP appointment)। ট্রাইবুনাল স্পষ্ট জানিয়ে দেয়, প্রশাসনিক দেরি বা গাফিলতির জেরে কোনও যোগ্য অফিসারের ‘বিবেচনার অধিকার’ খর্ব করা যাবে না (WB DGP appointment)।

প্রসঙ্গত, রাজ্যে ডিজিপি পদ (WB DGP appointment) নিয়ে জটিলতার সূত্রপাত হয় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রকাশ সিংহ বনাম কেন্দ্র মামলার নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারকে অন্তত তিন মাস আগেই ইউপিএসসি-র কাছে ডিজিপি প্যানেলের (WB DGP appointment) প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ ওঠে। প্রায় দেড় বছর পরে, ২০২৫ সালের ১৬ জুলাই রাজ্য সরকার ইউপিএসসি-কে প্রস্তাব (WB DGP appointment) পাঠায়। এই দীর্ঘ দেরি নিয়েই শুরু হয় প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্ক (WB DGP appointment)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury