Rishab Rikhiram Sharma
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন করে জনপ্রিয় করে তুলেছেন সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা(Rishab Rikhiram Sharma)। পণ্ডিত রবিশঙ্করের শিষ্য হিসেবে সঙ্গীতজগতে তাঁর পরিচিতি যেমন দৃঢ়, তেমনই মঞ্চে তাঁর উপস্থিতি নজর কাড়ে আলাদা করে। দেশ-বিদেশের নানা প্রান্তে সেতার পরিবেশন করেছেন তিনি, এমনকি হোয়াইট হাউসের মঞ্চেও উঠে এসেছে তাঁর সুর।

শুধু সাজ পোশাক নয় দাঁতেরও খেয়াল রাখেন শিল্পী(Rishab Rikhiram Sharma)
তবে মঞ্চে বসে সেতার বাজানোর সময় ঋষভের প্রতিটি ছোটখাটো বিষয়ের দিকেই নজর পড়ে দর্শকের। হাতে মেহন্দি, পরিপাটি স্টাইলিশ সাজপোশাক। তবে সুরের পাশাপাশি তাঁর হাসিও দর্শকের কৌতূহল বাড়ায়।
কারণ, সেই হাসিতেই লুকিয়ে রয়েছে চমক। ঋষভের নীচের পাটির দাঁতে বসানো রয়েছে ছ’টি হিরে। শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীর মুখে এমন স্টাইল স্টেটমেন্ট অনেকের কাছেই নতুন। তবে ঋষভের কাছে এটি শুধুই নজর কাড়ার বিষয় নয়।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই হিরে তাঁর কাছে শৃঙ্গারের অংশ। নিজেকে সুন্দর করে সাজালে মন ভালো থাকে, আর সেই ভালো লাগার প্রভাব পড়ে সঙ্গীতচর্চাতেও। তাঁর মতে, মন ভালো থাকলে সুরও অটোমেটিক আরও জীবন্ত হয়ে ওঠে।(Indian sitar artist)

আপনিও বসাতে পারেন!(Rishab Rikhiram Sharma)
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দাঁতে এভাবে মূল্যবান পাথর বসানোর পদ্ধতিকে বলা হয় ‘টুথ জেম’। এতে দাঁতে কোনও ছিদ্র করার প্রয়োজন হয় না।(Rishab Rikhiram Sharma style) বিশেষ প্রক্রিয়ায় দাঁতের উপরের অংশের সঙ্গে পাথর বসানো হয়। নীলা, পান্না, ক্রিস্টাল কিংবা হিরে বিভিন্ন ধরনের রত্নই এই পদ্ধতিতে ব্যবহার করা হয়।(Sitarist fashion statement)
হলিউডের প্রভাব এখানেও(Rishab Rikhiram Sharma)
ভারতে এখনও এই প্রবণতা খুব বেশি দেখা না গেলেও বিদেশে বিষয়টি বেশ জনপ্রিয়।(Celebrity tooth piercing) হলিউডের একাধিক তারকা, যেমন হেইলি বিবার, ক্যাটি পেরি কিংবা বেলা হাদিদের হাসিতেও দেখা গিয়েছে এমন ঝলক। সেই ধারাতেই শাস্ত্রীয় সঙ্গীত আর আধুনিক স্টাইলকে মিলিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ঋষভ রিখিরাম শর্মা।(Rishab Rikhiram Sharma)

