UGC Equity Regulation 2026
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-এর জারি করা নতুন ‘ইক্যুইটি রেগুলেশন’ ঘিরে (UGC Equity Regulation 2026) দেশজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মাঝে আপাতত বিধিগুলির কার্যকরিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
ইউজিসি-র নতুন নিয়ম কী?(UGC Equity Regulation 2026)
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) চলতি বছরের ১৩ জানুয়ারি নতুন একটি নিয়ম জারি করেছে। এই নিয়মের নাম—University Grants Commission (Promotion of Equity in Higher Education Institutions) Regulations, 2026। এই বিধি ভারতের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে জাতিভিত্তিক বৈষম্য বন্ধ করা(UGC Equity Regulation 2026) এবং সকল ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীর জন্য সমান আচরণ নিশ্চিত করা।
নতুন ইউজিসি ইক্যুইটি রেগুলেশন অনুযায়ী, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একটি করে বিশেষ সংস্থা বা কেন্দ্র গঠন বাধ্যতামূলক করা হয়েছে(UGC Equity Regulation 2026), যার নাম ইক্যুয়াল অপারচুনিটি সেন্টার (Equal Opportunity Centre বা EOC)। এই ইক্যুয়াল অপারচুনিটি সেন্টারের কাজ হবে বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা,অভিযোগের তদন্ত করা,ক্যাম্পাসে অন্তর্ভুক্তিমূলক ও সমান পরিবেশ বজায় রাখা(UGC Equity Regulation 2026) ।

এককথায় বলা যায় তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-র ছাত্রছাত্রীদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করাই এই ব্যবস্থার লক্ষ্য।(what is ugc bill in india)
দেশজুড়ে বিতর্ক (UGC Equity Regulation 2026)
ইউজিসি এই নতুন ইক্যুইটি রেগুলেশন জারি করার পর থেকেই দেশজুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। নিয়মগুলিকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক গোষ্ঠীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে জেনারেল ক্যাটাগরি বা তথাকথিত উচ্চবর্ণ শ্রেণির একাংশ দাবি তোলে, (General Category Students Protest)এই নির্দেশিকা একতরফা এবং নতুন ধরনের বৈষম্য তৈরি করতে পারে। ফলে এই অসন্তোষ ধীরে ধীরে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। এবং ইউজিসি-র নতুন বিধির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। (SC ST OBC Students)

মামলার শুনানি(UGC Equity Regulation 2026)
আজ মামলার শুনানির সময় ইউজিসি-র(UGC Equity Regulation 2026) বিজ্ঞপ্তি নিয়ে কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি প্রশ্ন তোলেন, “স্বাধীনতার এত বছর পরেও দেশ কি আবার জাতিভিত্তিক বিভাজনের পথে এগোচ্ছে? একটি জাতিহীন সমাজ গড়ে তোলার জন্য আমরা যা অর্জন করেছি, তা কি তবে নষ্ট হয়ে যাবে?” (Caste Discrimination in Universities)
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (UGC Equity Regulation 2026)
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জানায়, ইউজিসি-র নতুন ইক্যুইটি রেগুলেশন(UGC Equity Regulation 2026) আপাতত কার্যকর করা যাবে না। আদালত স্পষ্ট করে দেয়, বিধিগুলির প্রয়োজনীয়তা ও বাস্তব প্রভাব নতুন করে খতিয়ে দেখা দরকার। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়মগুলির উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।(Supreme Court UGC Rules)
সব মিলিয়ে, উচ্চশিক্ষায় সমতা আনার উদ্দেশ্যে আনা ইউজিসি-র এই নতুন বিধি এখন জাতীয় স্তরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। আদালতের চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।(UGC Equity Rules)
