West Bengal government recruitment
Bengal Liberty, কলকাতা: সামনেই নির্বাচন, ঠিক আগেই রাজ্যজুড়ে বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার (West Bengal government recruitment) । স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ — একাধিক বিভাগে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি ও প্রক্রিয়া শুরু করে মাস্টারস্ট্রোক দিল রাজ্য। বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগে ৩৭৪৩ পদে নিয়োগ (West Bengal government recruitment)
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে ৩৭৪৩ জন নতুন কর্মীকে নিয়োগ করা হচ্ছে। এর ফলে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। নিয়োগের পরিসংখ্যানটি একনজরে দেখে নিন:
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO): ১১৩২ জন।
নার্স: ২৬১১ জন।
দীর্ঘদিন ধরেই গ্রামীণ ও শহরতলীর হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছিল। এই ১১৩২ জন নতুন চিকিৎসকের যোগদানে সেই সমস্যার বড়সড় সমাধান হতে চলেছে।

রাজ্য পুলিশেও নিয়োগ (West Bengal government recruitment)
শুধু স্বাস্থ্য নয়, স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগেও নিয়োগের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সূত্রের খবর, রাজ্য পুলিশে ১১ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে।
বর্তমান স্থিতি: বর্তমানে ইন্টারভিউ বা সাক্ষাৎকার পর্ব চলছে।
লক্ষ্য: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নিয়োগ প্রক্রিয়ার একটি বড় অংশ সম্পন্ন করা।

কেন এই নিয়োগ তাৎপর্যপূর্ণ?(West Bengal government recruitment)
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে কর্মসংস্থান বরাবরই বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কয়েক হাজার চিকিৎসক, নার্স এবং পুলিশ কর্মী নিয়োগ – ভোটের আগে , রাজ্য রাজনীতি সমকরণে বড়ো অংকের প্রভাব ফেলতে পারে। ঠিক নির্বাচনের আগেই কেন রাজ্য সরকার এমন পদক্ষেপ নিচ্ছে, এই নিয়ে প্রশ্নের মুখে রাজনৈতিক মহল।


