(Suvendu Adhikari on SC DA Verdict)
(Suvendu Adhikari on SC DA Verdict)

DA মামলার রায়কে ‘রাজনৈতিক মাইলফলক’ আখ্যা শুভেন্দুর, (Suvendu Adhikari on SC DA Verdict) রাজপথে মিষ্টি বিলি করে উচ্ছ্বাস বিরোধীদের

Bengal Liberty Desk, ৫ ফেব্রুয়ারি, কলকাতা: মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari on SC DA Verdict) উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আজ, বৃহস্পতিবার সাংবাদিকাদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, “হেরেছে, হেরেছে, মমতা হেরেছে।” তাঁর দাবি, এই রায় অবশ্যম্ভাবীই ছিল।

প্রসঙ্গত, মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মামলায় পূর্বের রায়ই বহাল রেখেছে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ-বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

(Suvendu Adhikari on SC DA Verdict)
(Suvendu Adhikari on SC DA Verdict)

শুভেন্দুর উচ্ছ্বাস (Suvendu Adhikari on SC DA Verdict)

সুপ্রিম কোর্ট কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari on SC DA Verdict)। তারপরই বিরোধী দলনেতা বলেন, “মার্চ মাসের মধ্যেই রাজ্য সরকারকে প্রায় ১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ ডিএ মে মাসের মধ্যে মেটাতে হবে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, “এই সরকারের অক্ষমতার খেসারত পরের সরকারকে দিতে হবে।”

(Suvendu Adhikari on SC DA Verdict)
(Suvendu Adhikari on SC DA Verdict)

বিজেপিই ক্ষমতায় আসবে: শুভেন্দু (Suvendu Adhikari on SC DA Verdict)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই ক্ষমতায় আসবে-এই দাবি পুনরায় করে রাজ্যের সরকারি কর্মচারীদের আশ্বাস দেন বিরোধী দলনেতা(Suvendu Adhikari on SC DA Verdict)। তিনি বলেন, “বিজেপি সরকারে এলে সুপ্রিম কোর্টের রায় মর্যাদার সঙ্গে কার্যকর করা হবে। বাকি ৭৫ শতাংশ ডিএ কর্মচারীরা পাবেনই।” শুভেন্দুর মতে, এ দিনের রায় শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, রাজনৈতিক ভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, “রাজ্য সরকারের যে ষড়যন্ত্র আর টালবাহানা চলছিল, সুপ্রিম কোর্ট সবই ধুয়ে-মুছে সাফ করে দিয়েছে।”

কর্মচারীদের একাংশের মধ্যে আশঙ্কা রয়েছে, রাজ্য সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে ফের সময় নষ্ট করতে পারে। প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “সর্বোচ্চ আদালত কান মুলে আদায় করবে। নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটিও গঠন করা হয়েছে। মমতার পালানোর আর কোনও জায়গা নেই।”

(Suvendu Adhikari on SC DA Verdict)
(Suvendu Adhikari on SC DA Verdict)

SIR নিয়েও কটাক্ষ শাসক শিবিরকে (Suvendu Adhikari on SC DA Verdict)

ডিএ রায়ের আবহেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আক্রমণ শানান বিরোধী দলনেতা। গতকাল, বুধবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর উপস্থিতির প্রসঙ্গ টেনে শুভেন্দু(Suvendu Adhikari on SC DA Verdict) বলেন, “অনেক চ্যানেল গতকাল মমতাকে বিরাট নম্বর দিয়েছে। কিন্তু রেকর্ডে কোথায় তাঁর নাম? যেহেতু ওঁর আইনজীবীরাই সওয়াল করেছেন, তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য অনরেকর্ড হয়নি।”

কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “চা-দোকান বা ফোনে যেসব কথা বলা যায়, সেটাকে সওয়াল-জবাব বলা যায় না। ওঁর বলা কথাগুলো ওই রকমই।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury