DA verdict Bhaskar Ghosh statement
DA verdict Bhaskar Ghosh statement

ভোটের আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ভাস্কর ঘোষের (DA verdict Bhaskar Ghosh statement)

Bengal Liberty, Kolkata: সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের(DA verdict Bhaskar Ghosh statement) জন্য এসেছে বড় স্বস্তি। মহার্ঘ ভাতা বা DA সংক্রান্ত মামলায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া DA প্রদান করতে হবে, এবং ১৫ এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে।

বলা যায় এই রায় দীর্ঘদিনের আইনি লড়াই এবং অপেক্ষার পর সরকারি কর্মচারীদের কাছে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হল।

DA verdict Bhaskar Ghosh statement
DA verdict Bhaskar Ghosh statement

ভাস্কর ঘোষের বক্তব্য(DA verdict Bhaskar Ghosh statement)

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ(DA verdict Bhaskar Ghosh statement) এদিন রায় ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে বলেন, “আজকের এই রায়ের পর বহু কর্মচারী উপকৃত হবেন। ১২ লক্ষ স্থায়ী কর্মচারীর কথা বলছি। DA ১ শতাংশ বাড়লে অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরিতে ৬ টাকা বৃদ্ধি হবে। আর যদি ২৫ শতাংশ DA দেওয়া হয়, আমাদের আন্দোলন অস্থায়ী কর্মচারীদের অধিকার রক্ষায় আরও জোরদার হবে।”

তিনি আরও পরিষ্কার করে বলেন “রাজ্য বাজেটে DA-এর কথা উল্লেখ থাকবে কি না, তা তারা দেখবে। কিন্তু যারা দয়া‑দানের মুখাপেক্ষী, তাদের জন্য স্পষ্ট করে বলছি, এটি কোনও দয়ার দান নয়” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় মানা হবে কি না, তা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কিন্তু তিনি যদি রায় না মানেন বাকি টা আমরা বুঝে নেব”।

রাজ্য সরকারকে সরাসরি নিশানা করে ভাস্কর ঘোষ(DA verdict Bhaskar Ghosh statement) বলেন “এবার যেহেতু ফাইনাল verdict এসেছে, রায় না মেনে এই সরকারের কোনও পালানোর পথ নেই। আমরা বলছি, আর কোনও রাস্তা ছাড়ব না। যেদিক দিয়ে তারা পালাবার চেষ্টা করবে, আমরা রাস্তা বন্ধ করে রাখব।”

SIR ইস্যু নিয়ে কি বললেন ভাস্কর ঘোষ? (DA verdict Bhaskar Ghosh statement)

ডিএ ইস্যুর পাশাপাশি ভাস্কর ঘোষ(DA verdict Bhaskar Ghosh statement) SIR ইস্যুকেও রাজনৈতিক প্রসঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি, যার যা দাবি আছে, এই গোল্ডেন পিরিয়ডে আন্দোলনে নামুন। SIR কোনও প্রকৃত ইস্যু নয় এটিকে ইস্যু বানানো হয়েছে ভোটের কৌশল হিসেবে। জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য এসব দেখানো হচ্ছে। রাজ্যের বেকারত্ব, স্বাস্থ্য ও শিক্ষার কাঠামো ভেঙে পড়া এসবকে ঢেকে রাখতে সরকার SIR কে ইস্যু বানাচ্ছে।”

DA মামলার প্রেক্ষাপট

1,গত বছরের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি হয়েছিল।
2,কলকাতা হাইকোর্ট ২০২২ সালে ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, যা রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল।
3,দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ২৫ শতাংশ বকেয়া DA চূড়ান্তভাবে দিতে হবে।

রাজ্যের সরকারি কর্মচারীরা বহু বছরের প্রতীক্ষার পর নিজেদের আইনসিদ্ধ অধিকার ফিরে পাচ্ছেন। ভাস্কর ঘোষ(DA verdict Bhaskar Ghosh statement) এই রায়কে কেন্দ্র করে যে স্পষ্ট বার্তা দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে কোনওভাবেই রাজ্য সরকার তাদের পিছু হটাতে পারবে না, এবং ভোটের আগে সরকারি কর্মচারীদের অধিকার রক্ষার আন্দোলন জারি থাকবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury