Voter List on 28 February
Bengal Liberty, Kolkata:
ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে এখনও চরম উত্তাপে রাজনৈতিক মহল। একদিকে শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি, অন্যদিকে চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তাই নিয়েই জল্পনা তুঙ্গে।

৬৩লক্ষ্য ভোটারের নাম বাদ পড়তে চলেছে?(SIR News)
SIR প্রক্রিয়ার শুনানির শেষ দিন ছিল শনিবার অর্থাৎ আজ। তবে প্রশ্ন একটাই চূড়ান্ত ভোটার তালিকা থেকে ঠিক কত নাম বাদ যেতে চলেছে? খসড়া তালিকা প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। নির্বাচন দফতর সূত্রে খবর, শুনানিতে অনুপস্থিত থাকা আরও প্রায় ৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৬৩ লক্ষে পৌঁছতে পারে বলে অনুমান প্রশাসনিক মহলের একাংশের।

শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি(SIR News)
বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, কসবা ও দক্ষিণ ২৪ পরগনা,এই বিধানসভা কেন্দ্রগুলোতে এখনও শুনানি অসম্পূর্ণ।
ফলে অতিরিক্ত সময়ের জন্য নির্বাচনী আধিকারিকরা কমিশনের কাছে আর্জি জানিয়েছেন এবং প্রশাসনিক সূত্রে খবর, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হতে পারে ও শেষ মুহূর্তে হাজিরা না দিলে নাম বাদ যাওয়ার প্রক্রিয়া কার্যকর হবে।

১৪ ফেব্রুয়ারিতেই কি চূড়ান্ত তালিকা?(SIR News)
বর্তমান সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা আছে। তবে শুনানির সময়সীমা বাড়লে সেই সূচিতেও পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভোটের আগে এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।
একদিকে এই প্রক্রিয়াকে ভোটার তালিকা পরিশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ বলা হচ্ছে, অন্যদিকে সাধারণ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা তুলে প্রশ্ন তুলছে বিরোধী মহল। তবে শেষ পর্যন্ত নজর থাকবে, শেষ দিনের হাজিরা, চূড়ান্ত তালিকার সংখ্যা আর রাজ্যের ভোটপ্রক্রিয়ায় এর প্রভাবের দিকে।

