মোদির সভা থেকে দূরত্ব দিলীপের (Dilip Ghosh)।
Bengal Liberty: বিজেপি থেকে দূরে সরে যাচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? পার্টিও তাঁকে পাত্তা দিতে নারাজ? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসছেন, সভা করবেন। কিন্তু, সেখানে উপস্থিত থাকবেন না ঘোষবাবু। এমনটাই খবর মিলছে বিজেপি সূত্রে। তাঁকে দল আমন্ত্রণও জানায়নি। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘায় গিয়ে দেখা করার পর দিলীপ ঘোষ কেমন যেন হয়ে গিয়েছেন! পার্টিকে তিনি গুরুত্ব দিতে চাইছেন না, পাল্টা দলও তাঁকে নিয়ে ভাবছে না।
ঘোষবাবুকে (Dilip Ghosh) আমন্ত্রণ জানায়নি বিজেপি
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় থাকার জন্য ঘোষবাবুকে আমন্ত্রণ জানায়নি বিজেপি। এই মর্মে ঘোষ ঘনিষ্ট মহলে জানিয়েছেন, তিনি ফোনে অথবা টেলিভিশনের মাধ্যমে মোদির বক্তৃতা শুনে নেবেন। এক্ষেত্রে যাওয়ার প্রয়োজনীয়তা নেই।

প্রথমত, দিঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয়ত একটি ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ ঘোষের ওপর রেগে আছেন পার্টি এবং RSS নেতৃত্ব। সেই সূত্রে আজ নিয়ে চলতি বছরে মোদি ৩বার রাজ্যে এলেন। আলিপুরদুয়ার, দ্বিতীয়ত, দুর্গাপুর এবং আজ কলকাতা। এই ৩টি সভাতেই দিলীপ আমন্ত্রণ পাননি, এবং তিনি নিজেও আসতে চাননি। সব মিলিয়ে দিলীপ-বিজেপি দূরত্ব যে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, তা-বলার অপেক্ষা রাখে না।
