মোদির (Narendra Modi) কর্মসূচি জেনে নিন

Bengal liberty: গোটাদিন জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একাধিক কর্মসূচি রয়েছে। কী কী, তা দেখে নিন এক ঝলকে।

আজ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। ৪ মাসের ব্যবধানে মোট ৩বার বঙ্গে আগমন ঘটল তাঁর। প্রশাসনিক, রাজনৈতিক সভার পাশাপাশি মেট্রোর ৩টি রুটের উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে, যশোর রোডে মেট্রো রুটের উদ্বোধনের পর রোড-শো করে দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছাবেন তিনি। সেখানেই প্রশাসনিক এবং রাজনৈতিক সভা সারবেন।

মোদির (Narendra Modi) কর্মসূচি জেনে নিন
মোদির (Narendra Modi) কর্মসূচি জেনে নিন

প্রধানমন্ত্রীর কর্মসূচি (Narendra Modi)

আজ ২:৩০-এ কলকাতার উদ্দেশ্যে পাটনা এয়ারপোর্ট থেকে রওনা দেবেন। ৪টে নাগাদ বিমান বন্দর থেকে সোজা যশোর রোডে পৌঁছবেন তিনি। সেখানে মেট্রো রুট উদ্বোধন করে সফর সারবেন বলে খবর।

পরের গন্তব্য সেন্ট্রাল জেল ময়দান। রোড-শো করে বিকেলে সেখানে পৌঁছাবেন তিনি। এরপর প্রশাসনিক এবং দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। তারপর, বক্তব্য রাখবেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury