Victor in Forward Block
Bengal Liberty:
ফরওয়ার্ড ব্লকের তরফে এবার আলী ইমরান রামজকে (ভিক্টরকে) (Victor in Forward Block) দলে ফেরানোর জন্য সক্রিয় হল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি। বুধবার দলের তরফে বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রকাশ্য বিবৃতির মাধ্যমে ঘোষণা করেন, অতীতে ভুল বোঝাবুঝির জন্য ভিক্টর-সহ অনেকেই দল ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁদের দলে পুনরায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে। প্রত্যেককে দলে ফেরার জন্য আহ্বান জানাচ্ছি।

ভিক্টরের কংগ্রেস যোগ(Victor in Forward Block)
কয়েক বছর আগে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সদস্য হাফিজ আলম সাইরানী এবং ভিক্টর কংগ্রেসে যোগদান করেন। কারণ হিসেবে জানা যায়, নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে হাফিজ সাইরানী এবং ভিক্টরের সংঘাত চলছিল। দলের কর্ম-কাণ্ডের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তাই দল ত্যাগ করে হাত শিবিরে নাম লেখান তাঁরা। ইতিমধ্যে হাফিজ সাইরানী প্রয়াত। সামনে নির্বাচনে ফরওয়ার্ড ব্লক বুঝতে পারছে, ভিক্টর ছাড়া রায়গঞ্জ-সহ সংশ্লিষ্ট বিধানসভাতে দল কোনও প্রভাব ফেলতে পারবে না।

বিস্তারিত দেখুন এই লিঙ্কে ক্লিক করে। Link: https://t.co/AzYlitOYvf#bengalliberty @AITCofficial @BJP4India @MamataOfficial @SuvenduWB pic.twitter.com/5etccDbAgL
— Bengal Liberty (@bengalliberty1) February 11, 2026
ভিক্টরের প্রতিক্রিয়া(Victor in Forward Block)
বিষয়টা নিয়ে ওয়াকিবহাল নন ভিক্টর। তিনি বলেন, ‘ঘটনাটা আমরা জানি-ই না। দেখা যাক। সরাসরি আমার কাছে কোনও ফোন আসেনি।’



