NIPA Virus Alert
ক্রিটিক্যাল কেয়ারেও শেষরক্ষা হল না, নিপায় মৃত্যু বারাসাতের তরুণী নার্সের! (NIPA Virus Alert)

Bengal Liberty, কলকাতা: বহুদিনের লড়াই শেষ করে অবশেষে মৃত্যু হল নিপা ভাইরাসে আক্রান্ত বারাসাতের তরুণী নার্সের। এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ক্রিটিকাল অবস্থায় থাকার পর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয় এবং শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।
কীভাবে পরিস্থিতি জটিল হল? (NIPA Virus Alert)
সূত্র অনুযায়ী, আক্রান্ত ওই নার্স বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মাঝে কিছুটা শারীরিক উন্নতি হলেও পরে ফের শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতা দেখা দেয়। দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্টে থাকার ফলে তাঁর ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।
মহা ঈদের সাথে Bangladesh Election – কে তুলনা করলেন Muhammad Yunus | Bangladesh News | Bengal Liberty#mdyunus #bangladeshelection #bangladeshelection2026 #eidcelebration #bengalliberty pic.twitter.com/ldXNDAXO6I
— Bengal Liberty (@bengalliberty1) February 12, 2026
চিকিৎসক মহলের মতে, দীর্ঘ সময় ক্রিটিকাল কেয়ারে থাকার ফলে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে গিয়েছিল। পাশাপাশি স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলেও জানা গিয়েছে। সূত্রের আরও দাবি, দীর্ঘ সময় কোমায় থাকার ফলে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। পাশাপাশি অটোনোমিক নার্ভাস সিস্টেম স্বাভাবিকভাবে কাজ না করায় শারীরিক জটিলতা আরও বাড়ে। এবং শেষ পর্যন্ত সবরকম চিকিৎসা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সহকর্মী আক্রান্ত হলেও সুস্থ (NIPA Virus Alert)
একই সময়ে ওই হাসপাতালের আরেকজন পুরুষ নার্সও নিপা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

রাজ্য ও কেন্দ্রের বাড়তি সতর্কতা (NIPA Virus Alert)
নিপা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই রাজ্য স্বাস্থ্য দফতর কন্ট্যাক্ট ট্রেসিং, নজরদারি ও পরীক্ষার কাজ বাড়িয়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলও পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে। সংক্রমণ যাতে আর না ছড়ায়, তার জন্য একাধিক স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস একটি উচ্চ ঝুঁকিপূর্ণ সংক্রমণ, যা দ্রুত শারীরিক অবনতি ঘটাতে পারে। তাই এই ধরনের ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ এবং আইসোলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
