(CBSE Guidelines 2026)
Bengal Liberty Desk :
দশম ও দ্বাদশের বোর্ড(CBSE Guidelines 2026) পরীক্ষা মানেই টানটান উত্তেজনা, প্রস্তুতির চাপ আর ভবিষ্যৎ নিয়ে হাজারো ভাবনা। সেই আবহেই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একগুচ্ছ নির্দেশিকা জারি করল সিবিএসই (Central Board of Secondary Education)। প্রশ্নপত্রের কাঠামো (Exam pattern) থেকে মূল্যায়নের ধরন, একাধিক ক্ষেত্রে বদল আনছে বোর্ড। ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন ব্যবস্থা। কী কী বদল হচ্ছে দেখে নিন এক ঝলকে।

দু’বার পরীক্ষা বছরে (CBSE Guidelines 2026)
দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তন আনছে সিবিএসই(CBSE Guidelines 2026)। ২০২৬ সাল থেকে দশমে বছরে দু’বার পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। তবে এই সুযোগ সকলের জন্য নয়।
কারা দিতে পারবে দ্বিতীয় পর্ব? (CBSE Guidelines 2026)
প্রথম পর্বের পরীক্ষা সকল পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। দ্বিতীয় পর্বটি রাখা হচ্ছে ‘ইমপ্রুভমেন্ট এগজাম’ হিসাবে। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে পড়ুয়ারা আরও ভাল ফল করতে পারবে। সর্বোচ্চ তিনটি বিষয়ে এই পরীক্ষায় বসতে পারবে। তবে এই পরীক্ষা শর্তসাপেক্ষ, প্রথম পর্বে যদি কোনও পরীক্ষার্থী তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষা না দেয়, তবে সে দ্বিতীয় পর্বে বসার অনুমতি পাবে না।

প্রশ্নপত্রে কাঠামোগত পরিবর্তন (CBSE Guidelines 2026)
দশম শ্রেণির বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে আনা হচ্ছে নতুন বিন্যাস। বিজ্ঞান প্রশ্নপত্র তিনটি বিভাগে ভাগ করা থাকবে, যথাক্রমে, প্রথম বিভাগ -জীববিজ্ঞান, দ্বিতীয় বিভাগ- রসায়ন, তৃতীয় বিভাগ- পদার্থবিদ্যা। পাশাপাশি সমাজবিজ্ঞান প্রশ্নপত্রে থাকবে চারটি বিভাগ, প্রথম বিভাগ- ইতিহাস, দ্বিতীয় বিভাগ- ভূগোল, তৃতীয় বিভাগ- রাষ্ট্রবিজ্ঞান, চতুর্থ বিভাগ- অর্থনীতি
প্রশ্নপত্র যে ক্রমে সাজানো থাকবে, সেই ক্রমেই উত্তর লিখতে হবে। শেষ বিভাগের প্রশ্নের উত্তর আগে লেখা যাবে না। এই নির্দেশও স্পষ্টভাবে জানানো হয়েছে।
মূল্যায়ন হবে ডিজিটাল পদ্ধতিতে (CBSE Guidelines 2026)
২০২৬ সাল থেকে উত্তরপত্র মূল্যায়নে চালু হচ্ছে ‘অন স্ক্রিন মার্কিং’ পদ্ধতি। কাগজের ব্যবহার কমানো এবং সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে অনলাইনে পোর্টালের মাধ্যমে খাতা দেখা ও নম্বর আপলোড করবেন শিক্ষকরা। শিক্ষকেরা নিজ নিজ স্কুলের কম্পিউটার থেকেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বোর্ড। তবে দ্বাদশ শ্রেণির খাতা ডিজিটাল পোর্টালে মূল্যায়ন করা হলেও, দশম শ্রেণির উত্তরপত্র পুরোনো পদ্ধতিতেই মূল্যায়ন করবেন শিক্ষকরা।
নির্দিষ্ট সময়ের মধ্যে নম্বর জমা (CBSE Guidelines 2026)
খাতা দেখা ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ করার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার ৮ থেকে ১০ দিনের মধ্যে নির্দিষ্ট পোর্টালে সমস্ত নম্বর আপলোড করতে হবে। এছাড়া ২০২৬ সালের বোর্ড পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। দশম শ্রেণির পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির(CBSE Guidelines 2026) পরীক্ষা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ বছর প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী ২০৪টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার আগে এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা জরুরি বলেই মনে করছে বোর্ড।


