Kolkata Kidnapping Case
Bengal Liberty, Kolkata:
খাস কলকাতা শহরে তরুণী অপহরণ ও চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
কী ঘটেছে? Kolkata Kidnapping Case
সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। বাড়ি ফেরার জন্য একটি ক্যাব বুক করেছিলেন তিনি। কসবার জাহাজ বাড়ি এলাকায় নামার পর স্থানীয় দুই যুবক তাঁকে ডাকে এবং কথাবার্তার মাঝেই জোর করে তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর চলন্ত গাড়ির মধ্যেই তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
নির্যাতিতার দাবি, নির্যাতনের পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি এক বন্ধুকে ফোন করে ঘটনার কথা জানান। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় প্রথমে বন্ধুর বাড়িতে যান। এরপর কসবা থানায় গিয়ে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন? Kolkata Kidnapping Case
এই ঘটনাকে সামনে এনে বিরোধীরা দাবি করছে, রাজ্যে নারী নির্যাতন ও অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। শহরের বুকে এমন ঘটনা ঘটায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠছে।বিরোধী নেতৃত্বের একাংশের দাবি, অপরাধ দমনে কড়া পদক্ষেপের অভাবেই দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠছে। তাদের মতে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।
অন্যদিকে, অভিযোগ সামনে আসার পর অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে। পুরো ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তের অগ্রগতি Kolkata Kidnapping Case
ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যুবক পলাতক বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগও সামনে এসেছে।
সব মিলিয়ে, এই ঘটনা আবারও রাজ্যে নারীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের গ্রেফতার এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।
