Bengal Liberty : দিনের শুরুতেই অনেকের মনে নানা পরিকল্পনা ও নতুন ভাবনা ভিড় করতে পারে। কারও কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে, আবার কারও সামনে আসতে পারে আর্থিক সমস্যা কিংবা সম্পর্কের টানাপোড়েন। কোথাও নতুন কাজের সুযোগ তৈরি হবে, কোথাও আবার ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। অর্থ, কর্মজীবন, প্রেম এবং স্বাস্থ্যের দিক থেকে রবিবার কেমন কাটবে আপনার? কোন রাশির ভাগ্যে রয়েছে উন্নতির ইঙ্গিত, আর কাদের থাকতে হবে সতর্ক?
মেষ (ARIES)
দিনের শুরুতে আর্থিক দুশ্চিন্তা ও খরচ বাড়তে পারে। তবে দুপুরের পর পরিস্থিতি বদলাবে। ব্যবসায়ীদের লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন পরিস্থিতির মুখোমুখি হলেও কাজের গতি বাড়বে।
বৃষ (TAURUS)
আয়ের দিক থেকে দিনটি বেশ ভালো। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। একসঙ্গে অনেক কাজ না করে একটি একটি করে এগোন।
আরও খবর
মিথুন (GEMINI)
প্রেমের সম্পর্কে নতুন আকর্ষণ তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগে কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে নতুন ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার সময় কৌশলী হন। নেতিবাচক চিন্তা সরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন।
কর্কট (CANCER)
দাম্পত্য বা প্রেমের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সঙ্গীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। কর্মক্ষেত্রে নতুন ভাবনা ও পরিকল্পনা মাথায় আসবে। সেগুলি লিখে রাখুন। ভবিষ্যতে কাজে লাগতে পারে।
সিংহ (LEO)
প্রেমের সম্পর্কে ঝামেলা ও মতবিরোধ দেখা দিতে পারে। অন্যদিকে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে। সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ থাকবে। তবে কাজের গুণমান বজায় রাখুন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
কন্যা (VIRGO)
আর্থিক দিক থেকে দিনটি ওঠানামার মধ্যে কাটবে। দ্বিতীয় ভাগে কিছু বাড়তি খরচ হতে পারে। কর্মক্ষেত্রে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবেন। তবে অন্যের মতামতকেও গুরুত্ব দিন। স্বাস্থ্যের দিকেও নজর রাখা প্রয়োজন।
তুলা (LIBRA)
চাকরি বা ব্যবসার প্রয়োজনে অর্থ খরচ হতে পারে। তবে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে একাধিক দায়িত্ব সামলাতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনাতেও অংশ নিতে হতে পারে। তাই আগেভাগে বিশ্রাম নিয়ে নিন।
বৃশ্চিক (SCORPIO)
সঙ্গীর সঙ্গে অতিরিক্ত প্রত্যাশা বা সন্দেহ নিয়ে সমস্যা হতে পারে। নিজের অনুভূতি প্রকাশ করুন, তবে সংযত থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে। একাধিক লেনদেনে মুনাফার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।
ধনু (SAGITTARIUS)
প্রেমের সম্পর্কে আনন্দ ও রোমান্টিক মুহূর্ত আসতে পারে। পরিবারের সদস্যদের জন্য খরচ বাড়বে। বাড়ির অন্দরসজ্জাতেও পরিবর্তন আনতে পারেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন।
মকর (CAPRICORN)
দিনের প্রথম ভাগে আর্থিক পরিস্থিতি কিছুটা ধীরগতির থাকবে। তবে দ্বিতীয় ভাগে বাড়ির প্রয়োজনীয় জিনিস বা নতুন গাড়ি কেনার পরিকল্পনা হতে পারে। কাজ ও সংসারের দায়িত্ব সামলাতে কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত মানসিক শান্তি বজায় থাকবে।
কুম্ভ (AQUARIUS)
সঙ্গীর কাছ থেকে প্রয়োজনীয় মানসিক সমর্থন পাবেন। আর্থিক বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তব পরিস্থিতি মেনে চলবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নিজের সম্মান ও মর্যাদা বজায় রেখেই সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন।
মীন (PISCES)
কেরিয়ার নিয়ে ব্যস্ততার কারণে প্রেমের সম্পর্কে কিছুটা অবহেলা আসতে পারে। মানসিক উদ্বেগও বাড়তে পারে। তবে প্রিয়জনের সঙ্গে কথা বললে স্বস্তি মিলবে। প্রতিকূল পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ শুভ।


