Bengal Liberty
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার হয়।(Ajker Rashifal)জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আরও খবর
মেষ
মা-বাবার সঙ্গে জরুরি আলোচনা। পাওনা আদায় হতে পারে। সম্পত্তির বিষয়ে মানসিক চাপ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে।
বৃষ
একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে।
মিথুন
ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। বাড়িতে বন্ধু সমাগম ঘটবে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে চিন্তা। কোনও ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন। প্রেমে আনন্দ বাড়তে পারে।

কর্কট
চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। দাম্পত্যজীবনে বিবাদ হতে পারে।
সিংহ
হঠাৎ করে কোনও কাজের দায়িত্ব বেড়ে যাওয়ায় মানসিক ক্লান্তি দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে পাওনাদারদের চাপ বাড়তে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনও চুক্তিতে স্বাক্ষর করার আগে কাগজ ভালোভাবে পড়ে নিন। খরচ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা। কোনও নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ। ব্যবসায় লাভ বাড়তে পারে।
কন্যা
বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল, কষ্ট বাড়তে পারে।
তুলা
স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা। ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মনঃকষ্ট। ব্যবসায় পরিবর্তনের যোগ।

বৃশ্চিক
কর্মক্ষেত্রে কাজের ধীরগতি আপনাকে হতাশ করবে। আত্মীয়স্বজনের সঙ্গে বিবাদের কারণে মন অশান্ত থাকবে। শারীরিক দুর্বলতা এবং মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্র চুরির আশঙ্কা রয়েছে। আর্থিক যোগ শুভ হলেও আচমকা খরচে তা কমে যাবে। অংশীদারদের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সন্ধ্যের পর কোনও মানসিক দুশ্চিন্তা দেখা দিতে পারে।
ধনু
ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হওয়ার সম্ভবনা প্রবল। সেবামূলক কাজে উন্নতি। পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। কোনও বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন। শুভ কাজে সাফল্য লাভ।

মকর
ব্যবসায় কোনও বড় বিনিয়োগ করতে গেলে বাধা আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের অলসতার কারণে কাজ আটকে যেতে পারে। শরীর ভালো যাবে না, বিশেষ করে পিঠ বা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। অপ্রিয় সত্যি কথা বলে প্রিয়জনদের দূরে ঠেলে দেবেন না। অতিরিক্ত খরচের কারণে ঋণ নিতে হতে পারে। সন্ধ্যাকালে মনের উপর চাপ থাকবে।
কুম্ভ
কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের ব্যথা বাড়তে পারে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে। চিকিৎসার খরচ বৃদ্ধি। দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন।
মীন
পড়াশোনার জন্য বিদেশযাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান।
আরও পড়ুনঃ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন! মোদিকে চিঠি সিপিআই নেতার


