Maharashtra municipal polls
Maharashtra municipal polls

Maharashtra municipal polls: মহারাষ্ট্রের পুর নির্বাচনে গেরুয়া ঝড়, ‘মোদিজির আস্থা পূরণ করেছি’ বার্তা ফড়ণবীসের

Bengal liberty Desk, ২২ ডিসেম্বর, কলকাতা: কেরলের (Kerala) রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের দখল করেছে বিজেপি (BJP)। এবার মহারাষ্ট্রের (Maharashtra) পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয় ছিনিয়ে নিল বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি, শিবসেনা ও এনসিপি দলের এই জোট ২০৭টি সভাপতি আসনে জয়লাভ করেছে। অন্য দিকে বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ী-র প্রার্থীরা ৪৪টি সভাপতি আসনে জয়লাভ করেছে। গতকাল, রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে।

পুরসভার সভাপতির আসনগুলিতে-
বিজেপি- ১১৭টি আসনে জয়ী
শিবসেনা- ৫৩টি আসনে জয়ী
এনসিপি- ৩৭টি আসনে জয়ী
কংগ্রেস- ২৮টি আসনে জয়ী

এনসিপি (শরদ পওয়ার) ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে যথাক্রমে ৭টি ও ৯টি আসন।

কমিশনের তথ্য বলছে, (Maharashtra municipal polls)

বড় দলগুলি ছাড়াও কমিশনের নথিভুক্ত দলগুলি ৪টি, ‘অস্বীকৃত’ দলগুলি ২৮টি আসন ও নির্দল প্রার্থীরা ৫টি সভাপতি আসনে জয়লাভ করেছে।

স্থানীয় নির্বাচনে বড় জয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadanvis) বলেন, “মোদিজি আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, আমাদের নেতা অমিত শাহজি, নাড্ডাজি এবং নবীনজি আমাদের উপর যে আস্থা রেখেছিলেন তা পূরণ করতে পেরে আমরা খুশি।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury