Gautam Adani
Gautam Adani

Gautam Adani: গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের ফৌজদারি মামলা খারিজ

Bengal Liberty: ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিলেন মার্কিন আদালতের এক বিচারক। প্রসিকিউটরদের আবেদনের ভিত্তিতে ব্রুকলিনের ইউএস ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস এই জালিয়াতি ও ঘুষ সংক্রান্ত মামলাটি খারিজের নির্দেশ দেন। তবে এই মামলা তুলে নেওয়ার পেছনে বিচার বিভাগের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন ও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারক।

Advertisement
Advertisement

মামলার প্রেক্ষাপট ও আদালতের পর্যবেক্ষণ (Gautam Adani)

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে অভিযোগ উঠেছিল যে, একটি সৌরবিদ্যুৎ প্রকল্প পাওয়ার জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার চুক্তি করা হয়েছিল এবং মার্কিন বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপন করা হয়েছিল।তবে মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, এই মামলাটি মূলত বিদেশি বিষয়ের সঙ্গে জড়িত, প্রমাণ করা বেশ কঠিন এবং তাদের বর্তমান অগ্রাধিকারের তালিকার সঙ্গে খাপ খাচ্ছে না।

অন্যদিকে, বিচারক গারাউফিস মামলাটি খারিজ করলেও, তদন্তকারী কর্মকর্তাদের পাশ কাটিয়ে বিচার বিভাগের এক শীর্ষ আধিকারিক কীভাবে সরাসরি প্রতিরক্ষা আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement

আদানির প্রতিক্রিয়া ও অন্যান্য সমঝোতা (Gautam Adani)

আদালতের এই রায়ের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে গৌতম আদানি জানিয়েছেন যে, তিনি বিচার ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গেই আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)-এর আনা আলাদা দেওয়ানি অভিযোগে গৌতম আদানি ৬ মিলিয়ন ডলার এবং তাঁর ভা্গ্নী সাগর আদানি ১২ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছেন।

এছাড়া, মার্কিন ট্রেজারি বিভাগের কাছে ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ মেটানোর জন্য আদানি এন্টারপ্রাইজ লিমিটেড আলাদাভাবে ২৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/10/da-arrears-deadline/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury