Bengal Liberty : আসন্ন পিরিয়ড ড্রামা ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ (Batwara 1947)-এর প্রচারে কলকাতায় পা রাখলেন বলিউড অভিনেতা সানি দেওল এবং পরিচালক রাজকুমার সন্তোষী। আগামী ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রচারে এসে সাধারণ বাণিজ্যিক গণ্ডির বাইরে গিয়ে তিলোত্তমার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে উঠলেন অভিনেতা।

নেতাজি ভবনে সানি দেওল (Sunny Deol Kolkata)
শহরে পা রেখেই বুধবার সকালে সানি দেওল ও রাজকুমার সন্তোষী সোজা চলে যান এলগিন রোড তথা শরৎ বসু রোডের ঐতিহাসিক নেতাজি ভবনে। ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি ঘুরে দেখেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নেতাজির নাতি তথা বিশিষ্ট ইতিহাস গবেষক ও অধ্যাপক সুগত বসু। তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাঁদের পুরো বাড়িটি ঘুরিয়ে দেখান।
নেতাজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তাঁর গাড়ি এবং দেশ-বিদেশের নানা ছবি ও স্মারক নিজের মুঠোফোনে বন্দি করতে দেখা যায় সানিকে। এই ঐতিহাসিক স্থানে এসে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।
আরও খবর

শহর কলকাতার সঙ্গে আত্মিক যোগ ও ভিক্টোরিয়া সফর (Sunny Deol Kolkata)
নেতাজি ভবন ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন সানি ও তাঁর সঙ্গীরা। কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির সামনেও দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দেন তাঁরা। এরপর শহরের একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই প্রজন্মের তরুণ-তরুণীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিক বৈঠকেও যোগ দেন সানি।
সাংবাদিক বৈঠকে কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে অভিনেতা বলেন, “বাংলার পরিচালকদের সঙ্গে আমার বাবা প্রচুর কাজ করেছেন। আর সম্প্রতি আমার ছেলেরও বিয়ে হয়েছে। আমার বৌমা এই শহরেরই মেয়ে। ফলে খুব বেশি আসা না হলেও এই শহরের সঙ্গে একটা আত্মিক ও গভীর বন্ধন তৈরি হয়ে গিয়েছে।”
দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রসঙ্গ টেনে তিনি জানান, ছোটবেলায় দাদু-দিদার মুখে দেশভাগের বহু কষ্টের গল্প শুনেই তিনি বড় হয়েছেন।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/12/park-institution/


