Bangladeshi filmmakers drop India
Bangladeshi filmmakers drop India

ভিসা জটিলতা নাকি কূটনৈতিক টানাপড়েন? ভারত বাদ দিয়ে শ্রীলঙ্কায় ঢালিউডের শুটিং (Bangladeshi filmmakers drop India)

Bengal Liberty: পৌলমী গোস্বামী, Kolkata: চলতি মাসেই একাধিক বাংলাদেশি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কলকাতা, মুম্বই, হায়দরাবাদ-সহ দেশের একাধিক প্রথম সারির শহরে লোকেশন রেকিও সেরে ফেলেছিলেন পরিচালক-প্রযোজকেরা। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা। ভারত নয়, ক্যামেরা ঘুরছে শ্রীলঙ্কার (Sri Lanka) দিকে (Bangladeshi filmmakers drop India)।

Shakib Khan (Bangladeshi filmmakers drop India)
Shakib Khan (Bangladeshi filmmakers drop India)

কেন এই হঠাৎ সিদ্ধান্ত? (Bangladeshi filmmakers drop India)

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ (Prothom Alo) সূত্রে জানা গিয়েছে, ‘প্রিন্স’ (Prince) এবং ‘রাক্ষস’ (Rakkhosh)-সহ একাধিক ছবির শুটিং আপাতত হচ্ছে শ্রীলঙ্কায়। অথচ, এই ছবিগুলির শুটিং হওয়ার কথা ছিল পুরোপুরি ভারতেই। একসাক্ষাৎকারে ‘রাক্ষস’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয় (Mehedi Hasan Hridoy) জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই টিম নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন। একই ভাবে শনিবার শ্রীলঙ্কায় পা রেখেছে ‘প্রিন্স’ ছবির কলাকুশলীরাও।

ভিসা জটিলতা ও যাতায়াত সমস্যাই মূল কারণ?

ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে দাবি, সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ ঘটনার প্রেক্ষিতে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে যাতায়াত ও ভিসা সংক্রান্ত জটিলতা বেড়েছে। তার জেরে শুটিং পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে সময় নষ্ট না করে প্রায় একই ধরনের পরিবেশ পাওয়া যায় এমন বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন ঢালিউডের (Dhallywood) পরিচালক-প্রযোজকেরা। পাশাপাশি, সেখানে নিরুপদ্রবে কাজ করার আশ্বাসও মিলেছে বলে খবর। তবে এই প্রসঙ্গে পরিচালক হৃদয় (Mehedi Hasan Hridoy) নিজের মনখারাপের কথা সাক্ষাৎকারে বলেন।
তাঁর কথায়,“ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক সম্পর্ক বহু দিনের। সাময়িক ভাবে সেখানে ছেদ পড়েছে। সেটা আমাদেরও খারাপ লাগছে। তবে বিকল্প হিসেবে শ্রীলঙ্কা উঠে এসেছে। ভারতের সঙ্গে ভৌগোলিক সাদৃশ্য থাকায় কাজ করতেও সুবিধা হচ্ছে।”

আইপিএল বিতর্ক কি প্রভাব ফেলেছে?

কিছু মহলের দাবি, আইপিএলে (IPL) কেকেআর (KKR) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া এবং তার পরবর্তী কূটনৈতিক টানাপড়েনের প্রভাব পড়েছে শুটিং সিদ্ধান্তে। যদিও পরিচালক হৃদয় স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেট সংক্রান্ত কোনও বিষয় তাঁর এই সিদ্ধান্তে প্রভাব ফেলেনি।

Dev (Bangladeshi filmmakers drop India)
Dev (Bangladeshi filmmakers drop India)

‘প্রিন্স’ ছবির শুটিংও শ্রীলঙ্কায়

আবু হায়াত মাহমুদ (Abu Hayat Mahmud) পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ (Prince: Once Upon a Time in Dhaka)-র শুটিংও খুব শিগগিরি শুরু হতে চলেছে শ্রীলঙ্কায়। জানা গিয়েছে, টিমের একাধিক সদস্য ভারতের ভিসা না পাওয়ায় প্রযোজক এই সিদ্ধান্ত নিয়েছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই ক্যামেরা চালু হবে।

ভারতীয় নায়িকা, কিন্তু শুটিং বিদেশে!

উল্লেখযোগ্য ভাবে, দু’টি ছবিরই নায়িকা ভারতীয়। ‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের (Shakib Khan) বিপরীতে প্রথম বার অভিনয় করতে চলেছেন দেবের (Dev) নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু (Jyotirmoyee Kundu)। অন্য দিকে, ‘রাক্ষস’ ছবিতে সিয়াম আহমেদের (Siam Ahmed) বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে (Susmita Chatterjee)।

ভারতের লোকেশন থেকে শ্রীলঙ্কার সেট এই বদলে যাওয়া পরিকল্পনা আপাতত সাময়িক, না কি দীর্ঘমেয়াদি? তবে যেটাই হোক না কেন এর প্রভাব ফেলবে দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

[embedyt] https://www.youtube.com/watch?v=NYoCwMHS_RM[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury