Bengal Liberty, Kolkata: ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যজুড়ে চক্রান্ত চলছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বসিরহাট(Bashirhat Voter list Conspiration) উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট-২ ব্লকে ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ সংক্রান্ত শুনানিতে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের AERO (Assistant Electoral Registration Officer) হিসেবে দায়িত্ব দেওয়ার ঘটনায় সরাসরি তৃণমূল সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুভেন্দু অধিকারীর টুইটারে কি লেখা রয়েছে?(Bashirhat Voter list Conspiration)
শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নিজের টুইটার হ্যান্ডেলে অভিযোগ করে পোষ্ট করে বলেছেন, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অযোগ্য ও অস্থায়ী কর্মীদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, “এটি শুধুই নিয়ম ভাঙ্গা নয়, বরং ভোটার তালিকাগুলি নিয়ন্ত্রণ করে আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের পরিকল্পিত চেষ্টা।”
শুভেন্দু অধিকারী টুইটে , ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলা শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে এমন কর্মীদের নাম উল্লেখ করেন এবং তাঁরা যে স্থায়ী সরকারি আধিকারিক নন সেটাও জানান।
আরও খবর

বিজেপির অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির রাস্তা খুলে দেওয়া হচ্ছে।
এছাড়াও বিরোধী দলনেতা আরও দাবি করেন, ভোটার তালিকার মতো সংবেদনশীল প্রক্রিয়া যদি চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়, তবে তা গণতন্ত্রের জন্য মারাত্মক বিপদের ইঙ্গিত। এই প্রসঙ্গে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুভেন্দু অধিকারীর এই টুইট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটাধিকার রক্ষায় তারা রাজপথ থেকে আদালত সব জায়গাতেই লড়াই চালিয়ে যাবে কারণ বিজেপি মানুষের স্বার্থে মানুষের পাশে।

[embedyt] https://www.youtube.com/watch?v=-2subwCMO50[/embedyt]


