BJP 6th Candidate List
BJP 6th Candidate List

BJP 6th Candidate List : কলকাতা বন্দরে রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা বিজেপির, তৃণমূল প্রার্থী ফিরহাদকে সরাসরি চ্যালেঞ্জ বিজেপির

Bengal Liberty, ৮ এপ্রিল :

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা বন্দরে প্রার্থী হিসেবে রাকেশ সিংয়ের নাম বিজেপির ষষ্ঠ তালিকায় (BJP 6th Candidate List) ঘোষণা করল বিজেপি। সাম্প্রতিক সময়ে কলকাতা হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল-এই কেন্দ্রেই কি তবে তাঁকে প্রার্থী করা হবে? সেই জল্পনাই এবার সিলমোহর পড়ল। অপরদিকে, কলকাতা বন্দরে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘাসফুল চিহ্নে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মুখ ফিরহাদ হাকিম। ফলে শুরু থেকেই এই কেন্দ্রের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অবকাশ থাকে না। প্রার্থী ঘোষণার পর সময় নষ্ট না করে দ্রুতই ময়দানে নেমে পড়েছেন রাকেশ সিং (BJP 6th Candidate List)। আজ, বুধবার নাম ঘোষণা হতেই সকাল থেকেই একাধিক ওয়ার্ডে গৃহসংযোগ কর্মসূচি শুরু করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

Rakesh singh
Rakesh singh

জামিনের পরই প্রার্থী ঘোষণা (BJP 6th Candidate List)

মঙ্গলবার জেল থেকে মুক্তি পান বিজেপি নেতা রাকেশ সিং। তার আগেই সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এই জামিনের ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না তাঁর সামনে। জামিন পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়,তবে কি এবার কলকাতা বন্দর কেন্দ্র থেকে রাকেশ সিংকেই প্রার্থী ঘোষণা করবে বিজেপি? কারণ, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাকেশকেই ময়দানে নামাতে পারে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সব জল্পনায় সিলমোহর দিয়ে কলকাতা বন্দর আসনে রাকেশ সিংয়ের নামেই প্রার্থী ঘোষণা করল বিজেপি শীর্ষ নেতৃত্ব।

BJP 6th Candidate List
BJP 6th Candidate List

আইনি জট কাটিয়ে প্রচারে রাকেশ (BJP 6th Candidate List)

বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি কসবা থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়, সেই মামলাতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপরই হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। সোমবার বিচারপতি কৌশিক চন্দ ১ লক্ষ টাকার বন্ডে রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর ফলে একদিকে যেমন তাঁর প্রার্থী হওয়ার পথে আইনি বাধা দূর হল, তেমনই নিজের বিধানসভা কেন্দ্রে সক্রিয়ভাবে প্রচার শুরু করার সুযোগও পেয়েছেন তিনি।


বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা নিয়ে কার্যত শেষ চালটা চালল বিজেপি। ৬ দফায় মোট ২৯৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ৫ টি লিস্ট আগেই ঘোষণা হলেও কেবলমাত্র একটি আসন, কলকাতা বন্দর নিয়ে জল্পনা জিইয়ে রেখেছিল তারা। বাঁকুড়ার জয়পুর কেন্দ্রটি আদিবাসী কুড়মি সমাজের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। কিন্তু নজর ছিল কলকাতা বন্দরে, যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং প্রার্থী বিদায়ী বিধায়ক ফিরহাদ হাকিম। অবশেষে সেই জল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি। ফিরহাদের বিরুদ্ধে ময়দানে নামানো হল রাকেশ সিংকে। এবার শুরু হাড্ডাহাড্ডি লড়াই।

আরও পড়ুন :

Rakesh Singh bail news: হাইকোর্টে জামিন মঞ্জুর! তবে কি এবার পোর্ট থেকে বিজেপি প্রার্থী হতে চলেছে রাকেশ?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury