মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে শুক্রবার রাতে, তার পরিপ্রেক্ষিতে শনিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয় তাদের তরফে। সেই ভিডিওতে দেখানো হয়েছে, এই ঘটনা চলাকালীন রাকেশ সিংয়ের পুত্র গাড়ি থেকে নেমে আসছেন। সেই ভিডিও পোস্ট করে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুলিশের উদ্দেশে প্রশ্ন করা হয়েছে, এই ব্যক্তিকে কি এখনও গ্রেফতার করা হয়েছে? নাকি বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য সে আইনের উর্ব্ধে? মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্ট করা সংশ্লিষ্ট ভিডিওতে গাড়ি থেকে নেমে আসা ওই ব্যক্তিকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে উল্লেখ করা হয়েছে। যদিও মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্ট করা এই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বেঙ্গল লিবার্টি’।
প্রসঙ্গত, শুক্রবারের এই ঘটনার জেরে শনিবারও উত্তপ্ত ছিল কালীঘাটের পটুয়াপাড়া এলাকার পরিস্থিতি। ঘটনার পর থেকেই সেখানে অবস্থানে বসে পড়েন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতারা। ইতিমধ্যেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষনেতৃত্ব।


