BJP Bengal candidate list
BJP Bengal candidate list

BJP Bengal candidate list: ‘মমতা বনাম শুভেন্দু’ আবার! নন্দীগ্রামের পর ভবানীপুরেও লড়াইয়ের ইঙ্গিত, প্রথম দফায় ১৫৫ প্রার্থী চূড়ান্তের পথে বিজেপি

Bengal Liberty , kolkata :

বাংলার বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্ক ঢেলে সাজাতে শুরু করেছে সব দল (BJP Bengal candidate list)। কিন্তু তার মধ্যেই একের পর এক বড় চমকের ইঙ্গিত মিলছে বিজেপির অন্দরমহল থেকে। সূত্রের দাবি, প্রথম দফাতেই প্রায় ১৫৫টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে দল। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, একসঙ্গে দুটি কেন্দ্র থেকে লড়াই করবেন শুভেন্দু অধিকারী।

একটি তাঁর শক্ত ঘাঁটি নন্দীগ্রাম, অন্যটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর। অর্থাৎ আসন্ন নির্বাচনে আরও চর্চায় আসতে চলেছে ‘মমতা বনাম শুভেন্দু’ লড়াই।

BJP Bengal candidate list
BJP Bengal candidate list

 

দিল্লিতে বৈঠক, প্রথম দফায় ১৫৫ আসনে প্রার্থী চূড়ান্ত BJP Bengal candidate list

বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতৃত্ব। রাজ্যের তরফে বৈঠকে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সূত্রের দাবি, প্রথম দফাতেই প্রায় অর্ধেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করতে চাইছে বিজেপি।

BJP Bengal candidate list
BJP Bengal candidate list

 

ভবানীপুরে শুভেন্দু! মমতার গড়ে সরাসরি চ্যালেঞ্জ

বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আসন ভবানীপুর। দীর্ঘদিন ধরেই এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কেন্দ্রেই এবার পদ্ম প্রতীক নিয়ে দাঁড়াতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি একইসঙ্গে ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে এবার শাসক শিবিরের আরেক শক্ত ঘাঁটিতে শুভেন্দুকে সামনে রাখতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলেই খবর।

BJP Bengal candidate list
BJP Bengal candidate list

খড়গপুরে ফিরছেন দিলীপ ঘোষ

প্রার্থী তালিকা ঘিরে আরও একটি বড় খবর, অবশেষে সবুজ সংকেত পেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের দাবি, তিনি আবারও খড়গপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর ফলে হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হতে পারে বলেও বিজেপি সূত্রে ইঙ্গিত মিলেছে। খবর পাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের খড়গপুরে যাতায়াত বাড়তে শুরু করেছে বলেও জানা গেছে।

পুরোনো কর্মীদের দিকে জোর দিচ্ছে বিজেপি

এছাড়াও বিজেপি সূত্রের দাবি, এবার প্রার্থী তালিকায় ৪৫-৫০ জন নতুন মুখ রাখা হতে পারে। তবে এই নতুন মুখদের অনেকেই দীর্ঘদিনের সংগঠনের কর্মী । অর্থাৎ পুরোনো কর্মীদের সামনে এনে নতুনভাবে দলকে শক্তিশালী করার পরিকল্পনা করছে পদ্ম শিবির। পাশাপাশি কয়েকজন পুরোনো বিধায়কের নামও তালিকা থেকে বাদ পড়তে পারে বলে খবর।

২২ তারিখে চূড়ান্ত তালিকা

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে নন্দীগ্রাম, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর লড়াই, খড়গপুরে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন এবং নতুন মুখদের অন্তর্ভুক্তি, এই তিনটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সব জল্পনার অবসান হতে পারে আগামী ২২ তারিখে, যখন আবারও বৈঠকে বসবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রার্থী তালিকার পরবর্তী ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে নন্দীগ্রামের মডেলে ভবানীপুরকেও নিজেদের দখলে রাখতে চাইছে বিজেপি, একথা স্পষ্ট। তবে এই বৃহৎ চ্যালেঞ্জ জিতে বাজিমাত করতে পারলে, এবং বিজেপি ক্ষমতায় আসলে বঙ্গের সিংহাসনে পরবর্তী আধিকারিক হিসেবে অধিকারীকের অভিষেক হবে একথাও বেশ স্পষ্ট। এখন শুধুই সময়ের অপেক্ষা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury