Form 6 controversy Bengal
Form 6 controversy Bengal

Form 6 controversy Bengal: কমিশনের দপ্তরে তৃণমূলের ‘অনুপ্রবেশ’ ও নথিপত্র নয়ছয়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

Bengal Liberty, কলকাতা:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতরে কি তবে নিরাপদ নয় গুরুত্বপূর্ণ নথিপত্র? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি এক্স হ্যান্ডেল পোস্ট ঘিরে এবার এমনই বিস্ফোরক অভিযোগ উঠলো Form 6 controversy Bengal। অভিযোগ , কমিশনের অনুমতি ছাড়াই সিইও দফতরে ঢুকে নথিপত্র নাড়াচাড়া করেছে তৃণমূলের লোকজন এবং বেআইনিভাবে সেই ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Form 6 controversy Bengal
Form 6 controversy Bengal

সাদা কাগজকে ‘ফর্ম ৬’ বলার দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন যে, কমিশনের দফতরে স্তূপাকার ‘ফর্ম ৬’ পড়ে রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, দপ্তরের ভেতরে থাকা ওই সাদা কাগজগুলো যে আদতে ‘ফর্ম ৬’, তা এত নিশ্চিতভাবে অভিষেক জানলেন কী করে? কোনো প্রমাণ ছাড়াই ওই কাগজের স্তূপকে ফর্ম ৬ বলে দাবি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

.

বেআইনি ভিডিও ও নিরাপত্তা

এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে, তৃণমূলের কিছু ব্যক্তি কমিশনের দপ্তরে ঢুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এদিক ওদিক করছেন এবং মোবাইল ফোনে তার ছবি তুলছেন। কমিশনের কঠোর নির্দেশ ও নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বাইরের লোক সিইও দফতরে ঢুকতে পারে এবং সরকারি কাগজ নিয়ে ‘নয়ছয়’ করার সাহস পায়, তা নিয়ে জটিলতা বাড়ছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে সাহসিকতার সঙ্গে সেই ভিডিওর কথা স্বীকার করলে বিতর্ক আরও বেড়েছে।

 

দায় কার? উঠছে প্রশ্ন

উল্লেখ্য, যদি কমিশনের অফিসের কোনো গুরুত্বপূর্ণ নথি বা তথ্য হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূলকেই নিতে হবে। কারণ ভিডিওটি থেকেই স্পষ্ট যে, তৃণমূলের লোকজন সেখানে ঢুকে নথিপত্র যথেষ্ট ঘেঁটেছেন। অনুমতি ছাড়া এই ধরণের কাজ কেবল প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘন নয়, বরং এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য হতে পারে।

বিরোধী শিবিরের অভিযোগ, নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে এবং নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই এই ধরণের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই সাদা কাগজকে ‘ফর্ম ৬’ বলে চালানোর চেষ্টা করছে শাসকদল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury