ISF Candidate
ISF Candidate

ISF Candidate: জল্পনার অবসান! ভাঙড়ে শওকতের বিরুদ্ধে নওশাদই প্রার্থী, ক্যানিং পূর্বে আরাবুল

Bengal Liberty Desk, ২৩ মার্চ, হুগলি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে জোর তৎপরতা শুরু করে দিয়েছে আইএসএফ। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ, সোমবার বেলা ১২টায় হুগলির ফুরফুরা শরীফের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেই মতোই এদিন প্রথম দফায় ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ (ISF Candidate)।

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ভাঙড়ে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই প্রার্থী করল আইএসএফ। আরাবুল ইসলামের আইএসএফে যোগদানের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল তিনি নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? উল্লেখযোগ্য, তৃণমূল থেকে আইএসএফ-এ যোগ দিয়েই ক্যানিং পূর্ব আসনে টিকিট পেলেন আরাবুল ইসলাম (ISF Candidate)।

ISF Candidate
ISF Candidate

এদিন ফুরফুরা শরীফে আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ও কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক। ভাঙড়ে যে নওশাদ ফের প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা ছিল। এদিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল।

তিন দিন আগেই আইএসএফ জানিয়েছিল, বিধানসভা নির্বাচনে তারা ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ২৯ আসনে বামেদের সঙ্গে ঐকমত্যে পৌঁছনো গিয়েছে। আর বাকি চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও সেই আসনগুলিতে তারাও প্রার্থী দেবে বলে ঘোষণা করে আইএসএফ (ISF Candidate)।

আরও পড়ুন-

ISF Candidate List: হুমায়ুনের দলের পর আজ ফুরফুরা শরীফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের, ভাঙড়ে আরাবুল গুঞ্জন, ক্যানিংয়ে নওশাদ?

ডবল আসনে লড়াইয়ে হুমায়ুন কবীর (ISF Candidate)

Humayun Kabir (ISF Candidate)
Humayun Kabir (ISF Candidate)

অপরদিকে, শেষ পর্যন্ত বাম বা আইএসএফ— কোনও শিবিরের সঙ্গেই জোট না হয়ে বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএমের হাত ধরে লড়াই করবে হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। হুমায়ুনের দলের প্রতীকে লড়বেন এমন ১৮২ জন প্রার্থীর নাম গতকাল, রবিবার ঘোষণা করার কথা থাকলেও এদিন মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় পার্টি অফিস থেকে মাত্র ১৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো হুমায়ুন কবীরও এবার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর পুরনো দুর্গ ভরতপুর ছেড়ে এবার মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে তাঁর দল।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury