Panihati Assembly constituency
Panihati Assembly constituency

Panihati Assembly : মেয়ের ন্যায়বিচারের লড়াই থেকে ভোটের ময়দান।পানিহাটিতে নির্যাতিতার মায়ের নতুন সংগ্রাম, শুরু হাড্ডাহাড্ডি লড়াই

Bengal Liberty, ২৬ মার্চ : 

পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে গড়ে ওঠা জল্পনার সিলমোহর পড়েছে গতকাল, বুধবার। পদ্ম চিহ্নে (Panihati Assembly ) প্রতিদ্বন্দ্বিতা করতে রাজনৈতিক ময়দানে নেমেছে আর জি কর কাণ্ডের নির্যাতিতার মা। মেয়ে হারানোর গভীর যন্ত্রণা আর ন্যায়বিচারের দাবিকে সঙ্গে নিয়েই এবার সরাসরি ভোটের ময়দানে আরজি করের নিহত চিকিৎসকের মা (Panihati Assembly)।

প্রার্থী হওয়ার পরও তাঁর কথায় বারবার উঠে এসেছে সেই রাতের ভয়াবহ স্মৃতি, মেয়েকে রক্ষা করতে না পারার আক্ষেপ এবং দোষীদের শাস্তি দেওয়ার অটল ইচ্ছা। দলীয় কর্মীদের সাথে নিয়ে আজ, বৃহস্পতিবার থেকেই ভোট প্রচারে নামবেন বলে জানিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। তবে, আজ প্রচারের আগেই রাজ‍্যের শাসকদলকে কার্যত ‘উৎখাত’ করার শপথ নিলেন তিনি।

Panihati Assembly Election
Panihati Assembly Election

শোক থেকে সংগ্রামের পথে অভয়ার মা (Panihati Assembly)

আরজি করের নিহত চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই স্পষ্ট করে দিয়েছেন তাঁর লড়াইয়ের লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে উৎখাত এবং মেয়ের মৃত্যুর বিচার আদায়। তাঁর কথায়, “তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলাই আমার লক্ষ্য । আশা করি, এবার গোটা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে । পানিহাটির বাসিন্দাদের বলব, পদ্ম চিহ্নে ভোট দিয়ে মেয়ে হারানো এক হতভাগ্য মায়ের পাশে দাঁড়ান”। এই আবেগঘন আবেদনেই তিনি ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন। একইসঙ্গে নারী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপশি তিনি আরও বলেন, “যারা এতদিন প্রতিবাদ করতে ভুলে গিয়েছিল আমি তাদের হয়ে প্রতিবাদ করব।”

Panihati Assembly
Panihati Assembly

পানিহাটিতে শুরু ত্রিমুখী লড়াই (Panihati Assembly )

এই কেন্দ্রে লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ, এই কেন্দ্রের প্রতিটি প্রার্থীই হেভিওয়েট বলাই বাহুল্য। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তীর্থঙ্কর ঘোষকে, যিনি বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে। আরজি কর কাণ্ডে নির্মল ঘোষের নাম জড়ানো নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল, যা এবার এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। আরজি কর আন্দোলনের সক্রিয় মুখ তথা প্রথম সারির আন্দোলনকারী মুখ। যিনি বরাবর নিজস্ব রাজনৈতিক জমি তৈরি করতে চাইছেন। ফলে, এই কেন্দ্রের লড়াই যে রাজনৈতিক ময়দানে জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।

Panihati Assembly
Panihati Assembly

প্রচারের কেন্দ্রে আরজি কর (Panihati Assembly)

বিজেপি প্রার্থীর প্রচারে প্রধান দুটি বিষয় স্পষ্ট- আরজি কর কাণ্ডের বিচার এবং পানিহাটির অনুন্নয়ন।
নিকাশি ব্যবস্থা, খারাপ রাস্তা ও জল জমার সমস্যার মতো স্থানীয় ক্ষোভকে সামনে এনে তিনি শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন পানহাটির বিজেপি প্রার্থী তথা নির্যাতিতার মা। তাঁর এই বার্তা পানিহাটির মানুষের মনে কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে সবটাই বলবে ভোটের অঙ্ক।

আরও পড়ুন : 

BJP third Candidate List : পানিহাটি থেকে লড়ছেন অভয়ার মা,বিজেপির তৃতীয় তালিকায় ১৯ প্রার্থী, বাকি আরও ১৯ আসন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury