TMC Candidate List
TMC Candidate List

TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: বিজেপি, বামের পর এবার ২৯১ টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। তালিকা প্রকাশের আগে কালীঘাটে নিজের বাসভবন থেকে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই শুধু ক্ষমতার নয়, বরং ‘মানুষ বনাম বিরোধী শক্তি’র। ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে, এই প্রার্থী তালিকা যেন তারই রণকৌশল স্পষ্ট করে দিল (TMC Candidate List)।

প্রার্থী তালিকায় চমক, নন্দীগ্রাম-ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই (TMC Candidate List)

TMC Candidate List
TMC Candidate List

আজ, মঙ্গলবার ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। এর মধ্যে দার্জিলিংয়ের তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে অনিতা থাপার দলকে। তালিকার সূচনা করেন মমতা নিজে, বাকি নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় সবচেয়ে বড় চমক নন্দীগ্রাম ও ভবানীপুর। শুভেন্দু অধিকারীকে বিজেপি এই দুই কেন্দ্র থেকেই প্রার্থী করায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়াইয়ে নামছেন, অন্যদিকে নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করকে। গতবারে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়েছিলেন মমতা৷ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৯৫৬ ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী৷ ফলে এবার নন্দীগ্রামে ‘ঘরের লোক বনাম ঘরের লোক’ লড়াইয়ের সম্ভাবনার জল্পনায় শিলমহর পড়ল।

বিজেপিকে আক্রমণ মমতার (TMC Candidate List)

TMC Candidate List
TMC Candidate List

প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান মমতা। একই সঙ্গে কমিশনকে ‘বিজেপির কমিশন’ বলেও কটাক্ষ করেন তিনি। তারপরই নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে বলেন, “বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? দরকারে বিজেপির হয়ে প্রার্থী হোন! সব নিয়ম যখন ভঙ্গ করছেন তখন মঞ্চ করে মিটিংও করুন! প্রয়োজনে ভোটেও দাঁড়ান না!” তিনি দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে ২২৬টির বেশি আসন জিতবে তৃণমূল। বিজেপিকে নিশানা করে আরও বলেন, “আগের চেয়েও ওদের আসন সংখ্যা কমবে৷ তৃণমূল জিতলে বাংলা জিতবে দিল্লি কা লাড্ডুরা জিততে পারবেন না৷ ওরা আমাদের কাছ থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছেন৷ তবে একটা পাওয়ার আমাদের হাতে রয়েছে৷ মনে রাখবেন, ম্যান পাওয়ার৷”

আরও পড়ুন (TMC Candidate List)-

Pabitra Kar Joins TMC : নন্দীগ্রামে নতুন খেলা! পদ্ম ছেড়ে ঘাসফুলে পবিত্র, নন্দীগ্রামে কি ‘শুভেন্দু বনাম পবিত্র’ লড়াই?

BJP WB Candidate List 2026: মিশন ২০২৬! শুভেন্দুকে সামনে রেখেই বড় চাল বিজেপির, ১৪৪ প্রার্থীর মেগা তালিকা প্রকাশ

নরেন্দ্র মোদিকেও নিশানা করে মমতা বলেন, মানুষের উপর আস্থা থাকলে বাংলায় এত হস্তক্ষেপের প্রয়োজন নেই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে তিনি সতর্ক করেন, বাইরে থেকে অশান্তির চেষ্টা বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে আজ, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই এবার জমে উঠেছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury