TMC candidates
TMC candidates

TMC candidates : পদ্ম-ঝড় রুখতে ঘাসফুলের ‘চেনা মুখ’ কার্ড! ২০২৬-এর লড়াইয়ে মমতা-অভিষেকের তুরুপের তাসে কতটা রুখতে পারবে গেরুয়ার চ্যালেঞ্জ?

Bengal Liberty, ১৭ মার্চ : 

প্রত্যাশামতোই ২০২৬ এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC candidates)। কালীঘাটে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেন (TMC candidates)। তালিকায় একদিকে যেমন প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা রাখা হয়েছে, তেমনই রয়েছে একঝাঁক নতুন মুখ ও পেশাদারদের উপস্থিতি।

TMC candidates
TMC candidates

হেভিওয়েট আসনের প্রার্থী (TMC candidates)

তালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই ভবানীপুর কেন্দ্র, যেখান থেকে লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, গতবারের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি প্রবীণ নেতা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের গুরুত্বপূর্ণ আসনগুলিতে অভিজ্ঞ মুখদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। কলকাতা পোর্ট থেকে লড়ছেন ফিরহাদ হাকিম এবং মানিকতলায় টিকিট পেয়েছেন শ্রেয়া পাণ্ডে। বিশেষ উল্লেখযোগ্য বেলেঘাটা কেন্দ্র থেকে এবার প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুণাল ঘোষ এবং বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় লড়ছেন বালিগঞ্জ থেকে।

 

TMC candidates
TMC candidates

পুরোনো নতুন মিলিয়ে প্রার্থী তালিকা (TMC candidates)

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই দলের সংগঠনকে মজুবত রাখতে বিশেষ রণকৌশল নেওয়া হয়েছে। কোচবিহারের দিনহাটায় লড়ছেন উদয়ন গুহ এবং সিতাইয়ে সংগীতা রায় বাসুনিয়া। শিলিগুড়িতে প্রার্থী করা হয়েছে গৌতম দেবকে। আবার মুর্শিদাবাদ ও নদীয়া বেল্টে দলের জমি ধরে রাখতে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস এবং ডোমকলে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের ওপর আস্থা রাখা হয়েছে। নদীয়ার কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হয়েছেন অভিনব ভট্টাচার্য।
উত্তর ২৪ পরগনায় দমদম কেন্দ্রে ব্রাত্য বসু এবং ব্যারাকপুরে অভিনেতা রাজু চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এবার নতুন চ্যালেঞ্জ দিয়ে পাঠানো হয়েছে বরানগর কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার থেকে লড়ছেন পান্নালাল হালদার।

এছাড়া, শিলিগুড়ি থেকে গৌতম দেব, রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, হরিরামপুর থেকে লড়বেন বিপ্লব মিত্র, চাঁচল মালদাতে প্রসূন বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুর-জাকির হোসেন, সাগরদীঘি থেকে দাঁড়িয়েছেন বায়রন বিশ্বাস, ভরতপুর- মুস্তাফিজুর রহমান, হাবরাতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ভাঙরে পুনরায় দাঁড়াচ্ছেন শওকত মোল্লা, বালিগঞ্জ থেকে শোভনদব চট্টোপাধ্যায়, চুঁচুড়ায় দেবাংশু বিশ্বাস, চাঁচল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং

TMC candidates
TMC candidates

নতুন মুখ ও বিনোদন জগতের উপস্থিতি (TMC candidates)

তালিকায় বিনোদন জগতের প্রতিনিধিদের সংখ্যাও উল্লেখযোগ্য। চণ্ডীপুর থেকে লড়ছেন অভিনেতা সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণে অরুন্ধতী মৈত্র (লাভলি মৈত্র) এবং রাজহাটে অদিতি মুন্সি। নতুন প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে উত্তরপাড়ায় টিকিট পেয়েছেন শ্রীমান্য বন্দ্যোপাধ্যায় এবং এন্টালিতে সন্দীপন সাহা।আরামবাগ কেন্দ্রে এবার তৃণমূলের তুরুপের তাস মিতা বাগ। বিজেপির সাংগঠনিক শক্তির বিরুদ্ধে লড়াই দিতে খানাকুল আসনে দলের বিশেষ ভরসা পলাশ রায়। অন্যদিকে, শিল্পাঞ্চল এলাকার গুরুত্বপূর্ণ আসন চাপদানি থেকে লড়ছেন বর্ষীয়ান নেতা অরিন্দম গুইন।

প্রার্থী তালিকা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন যে, যাঁরা টিকিট পাননি তাঁদের হতাশ হওয়ার কারণ নেই, তাঁদের দলের সংগঠনে বড় দায়িত্ব দেওয়া হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হতে চলেছে বাংলায়। তৃণমূলের এই প্রার্থী তালিকা যেন অভিজ্ঞতার ঢাল দিয়ে বিজেপির আক্রমণ ঠেকানোর চেষ্টা। একদিকে শাসক দলের উন্নয়নমূলক প্রকল্প, অন্যদিকে নিয়োগ দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতাকে হাতিয়ার করে বিজেপির প্রচার, এই দুইয়ের জাঁতাকলে বাংলার রাজনীতি এখন সরগরম। শেষ পর্যন্ত কালীঘাটের এই ‘সুরক্ষিত’ চাল পদ্ম-শিবিরের চ্যালেঞ্জ রুখতে কতটা সফল হয়, তার উত্তর দেবে মে মাসের ফলাফল।

আরও পড়ুন :

TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury