Durga Puja 2026: ২০০ কোটি ভিউয়ের লক্ষ্য! ২৬০০ ইনফ্লুয়েন্সারে ভর করে বিশ্বজুড়ে দুর্গাপুজোর প্রচার

Bengal Liberty

বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে নতুন কর্মসূচি শুরু করেছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর (Durga Puja 2026)। ‘বিশ্বজুড়ে বাঙালির আবেগ – দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’ নামক কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচারের অন্যতম বড় উদ্যোগ হল প্রায় ২,৬০০ জন ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রত্যেকের ন্যূনতম ১০ লক্ষ ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকতে হবে। ভিউ, রিচ এবং ডিজিটাল প্রভাবের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হবে। পাশাপাশি প্রবাসী বাঙালি ও বিদেশি ইনফ্লুয়েন্সারদেরও অগ্রাধিকার দেওয়া হবে। মোট ইনফ্লুয়েন্সারদের অন্তত ১৫ শতাংশ প্রবাসী বা বিদেশি রাখার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ ইনফ্লুয়েন্সার ভ্রমণ, পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করবেন। বাকি ৪০ শতাংশের মধ্যে থাকবেন খাবার, শিল্প, ফ্যাশন, লাইফস্টাইল ও ফটোগ্রাফির সঙ্গে যুক্ত কনটেন্ট ক্রিয়েটররা।

বুর্জ খলিফা থেকে টাইমস স্কোয়্যার! দুর্গাপুজোর প্রচারে ২০০ কোটি ভিউ, ২৬০০  ইনফ্লুয়েন্সার নামাচ্ছে রাজ্য | West Bengal Plans Durga Puja Campaign at  Times Square ...

টাইমস স্কোয়ার থেকে বুর্জ খলিফায় পুজোর প্রচার Durga Puja 2026

বাংলার দুর্গাপুজোর প্রচার শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে না। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, দুবাইয়ের বুর্জ খলিফা, লন্ডনের পিকাডিলি লাইটস, সিডনি এবং জাপানের বিমানবন্দরগুলিতেও পুজোর প্রচারসামগ্রী তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রতিমা নির্মাণ, শিল্পীদের দক্ষতা, পুজোর থিম, আলোকসজ্জা, খাবার, ফ্যাশন এবং বাঙালির আবেগ – সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। অন্তত ১০টি দেশের ২৫টি বাঙালি সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের দর্শকদের কথা মাথায় রেখে আলাদা ভাষায় বিজ্ঞাপন ও ভিডিও তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া মিলিয়ে এই প্রচার থেকে ২০০ কোটি ভিউ ও ইমপ্রেশনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। পুরো কর্মসূচি বাস্তবায়নে পেশাদার সংস্থা নিয়োগের পরিকল্পনাও রয়েছে। কর্মসূচি পূরণের লক্ষ্যে পর্যটন দফতরের তরফে ‘রিকোয়েস্ট ফর প্রোপোজাল’ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য। বাংলার দুর্গাপুজোকে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার সেই ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যটনের বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই রাজ্যের লক্ষ্য।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury