Durga Puja
Durga Puja

Durga Puja : পুজোর বিজ্ঞাপনে সতর্ক ফোরাম, ক্লাবগুলিকে প্রতারক সংস্থা থেকে সাবধানের বার্তা

Bengal Liberty

দুর্গাপুজোর প্রস্তুতির(Durga Puja) মাঝেই বিজ্ঞাপন সংস্থাগুলিকে নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করল ফোরাম ফর দুর্গোৎসব। বিজ্ঞাপনের অর্থ পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক উৎস হলেও, সেই চুক্তির ক্ষেত্রে ক্লাবগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিজ্ঞাপনের টাকা আটকে রাখা বা দীর্ঘদিন ধরে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে, এমন সংস্থা ও কোম্পানির সঙ্গে আর্থিক চুক্তি করার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়ার বার্তা দিয়েছে ফোরাম।

Advertisement
Advertisement

বিশেষ বিজ্ঞপ্তি(Durga Puja)

ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে তাদের সদস্য ক্লাবগুলির উদ্দেশে জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, দুর্গাপুজোর মরশুমে কিছু বিজ্ঞাপন সংস্থা বিভিন্ন ক্লাবের পাওনা টাকা সময়মতো পরিশোধ করে না। কোনও ক্ষেত্রে বছরের পর বছর বিলম্ব করা হয়, আবার কোনও ক্ষেত্রে সম্পূর্ণ টাকা না দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এমনকি নির্দিষ্ট কয়েকটি সংস্থার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বারবার পাওয়া যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালিকা প্রকাশ(Durga Puja)

এই পরিস্থিতিতে চলতি বছরের আর্থিক চুক্তির আগে সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থা বা কোম্পানির অতীতের রেকর্ড যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই সদস্য ক্লাবগুলির সঙ্গে এমন বিজ্ঞাপন সংস্থা ও কোম্পানির একটি তালিকাও শেয়ার করা হবে, যাতে ক্লাবগুলি আগেভাগেই সতর্ক হতে পারে এবং আর্থিক চুক্তির ক্ষেত্রে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে পারে।

সতর্ক বার্তা(Durga Puja)

শুধু পাওনা টাকা নিয়ে নয়, পুজোর থিম, মণ্ডপ নির্মাণ কিংবা সার্বিক পরিচালনায় বিজ্ঞাপনদাতাদের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়েও সতর্ক করেছে ফোরাম। বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা স্বীকার করেও স্পনসররা যেন পুজো কমিটির সিদ্ধান্ত গ্রহণ বা পরিচালনায় অযাচিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

ফোরামের মূল লক্ষ্য(Durga Puja)

পুজো কমিটি ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে স্বচ্ছতা, পারস্পরিক সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখাই ফোরামের মূল লক্ষ্য। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আর্থিক চুক্তিতে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতারণার সম্ভাবনা এড়াতেই এই সতর্কবার্তা বলে জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।

মুখ্যমন্ত্রীর নির্দেশ(Durga Puja)

উল্লেখ্য, গত ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, দুর্গাপুজোর আগে আইনশৃঙ্খলা আরও কড়াভাবে প্রয়োগ করতে হবে। যাতে পুজোর সময় সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই দিকেও বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের। ফলে দুর্গাপুজোকে ঘিরে রাজ্য সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury