Bengal Liberty: মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে ফের এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ল। রবিবার দুপুরে কার্ভার এভিয়েশনের একটি ছোট প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে ঘাসি জমিতে গিয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বিমানে থাকা দুই পাইলট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কী ঘটেছিল? (Baramati plane crash)
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই প্রশিক্ষণ বিমানটি (Cessna 172) নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে রানওয়েতে পরপর দুটি ‘রিজেক্টেড টেক-অফ’ মহড়া চালাচ্ছিল। কিন্তু দ্বিতীয় মহড়ার সময় বিমানটিকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সম্পূর্ণ থামানো সম্ভব হয়নি। ফলে বিমানটি রানওয়ের শেষ প্রান্ত ছাড়িয়ে ডানদিকের ঘেরা জমির দিকে ছিটকে (Runway Excursion) চলে যায়। বিমানে থাকা ফ্লাইট ইন্সট্রাক্টর ক্যাপ্টেন চিরাগ শশীকান্ত দোইফোড়ে এবং ক্যাডেট অভিজিৎ জুন্দ্রে অক্ষত রয়েছেন। তবে বিমানের সামনের অংশ ও প্রপেলারের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ডিজিসিএ (DGCA) ও পুণে গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বারামতির উড়ান সুরক্ষা নিয়ে প্রশ্ন (Baramati plane crash)
চলতি বছরের জানুয়ারি মাসেই বারামতি বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও চারজন। এছাড়া গত মে মাসেও একটি প্রশিক্ষণ বিমান এখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। একের পর এক এমন ঘটনায় বারামতি বিমানবন্দরের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/09/tata-group/


