ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে
ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে

বহুতল ভাঙার পর ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে

দিল্লি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার খবর তাঁর কাছে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমে নিচতলার একটি দোকানে আগুন লাগে, যেখানে মোবাইল ব্যাটারি রাখা ছিল। এরপর এটি ভবনটির চার তলায় ছড়িয়ে পড়ে। যে ভবনে আগুনটি লেগেছে সেটি মোবাইল অ্যাক্সেসারিজ ব্যবসার সঙ্গে যুক্ত। এরপরই পুলিশের তৎপরতায় দমকলের ২০ থেকে ২৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আপতকালীন ব্যবস্থার সঙ্গে তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি পিসিআর গাড়িও মোতায়েন করা হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাণিজ্যিক ভবনটির অনেক দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেই বিষয় স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক ধারনা, মোবাইলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা অতিরিক্ত চার্জ দেওয়ার কারণেই আগুন লাগতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটা এখনই বলা যাচ্ছে না।

Bengal Liberty