মাইক্রোসফটের পর এবার ধাক্কা ব্যাঙ্কিংয়ে! দেশজুড়ে অচল অবস্থার মধ্যেই সাইবার হামলার আশঙ্কা!
মাইক্রোসফটের পর এবার ধাক্কা ব্যাঙ্কিংয়ে! দেশজুড়ে অচল অবস্থার মধ্যেই সাইবার হামলার আশঙ্কা!

মাইক্রোসফটের পর এবার ধাক্কা ব্যাঙ্কিংয়ে! দেশজুড়ে অচল অবস্থার মধ্যেই সাইবার হামলার আশঙ্কা!

Bengal Liberty : কয়েকদিন আগেই বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফট। ইমেল আদান-প্রদান থেকে শুরু করে বিমানবন্দরের বিমান চলাচল নিয়েও সমস্যার মধ্যে পড়েছিলেন সাধারণ মানুষ। তার রেস কাটতে না কাটতেই আবারও ধাক্কা ব্যাঙ্কিং পরিষেবায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্কে কোনওভাবেই অ্যাকাউন্ট সংক্রান্ত নথি কিংবা অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তাও পরীক্ষা করা যাচ্ছে না। সেই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে অনলাইন লেনদেনও। গোটা ঘটনায় আমজনতার মনে তৈরি হয়েছে আতঙ্ক।

সোমবার থেকে এই সমস্যার সূত্রপাত হয় জেপি মর্গ্যান চেজের গ্রাহকদের। ব্যাঙ্কের তরফে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই এমনটা হচ্ছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্টের মতো শীর্ষস্থানীয় আর্থিক সংস্থার গ্রাহকরাও অভিযোগ করেন, তাঁদের ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করছে না। আমেরিকার জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘জেলে’ও অচল হয়ে পড়ে। কেবল মোবাইল ব্যাঙ্কিং কিংবা অনলাইন লেনদেনই নয়, ব্যাঙ্কের শাখাগুলিতে গিয়েও একই কারণে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা।

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চিন-সহ অন্যান্য দেশেও ঠিক একই সমস্যা দেখা যাচ্ছে। এতেই তৈরি হচ্ছে আতঙ্ক। সামনাসামনি যুদ্ধের ময়দানে বিরতি নেওয়ার পর এবার কি সাইবার হামলার সাহায্যে ল্যাপটপ কিংবা কম্পিউটারের পর্দার আড়াল থেকেই শুরু হবে নতুন সংঘাত? এর আগেও তামিলনাড়ুর সরকারি কোষাগার থেকে মুহূর্তের মধ্যে টাকা উধাও হয়ে গিয়েছিল। তখন সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, নাইজেরিয়ার কোনও সাইবার গ্যাংয়ের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে। এবারের সাইবার হামলার নেপথ্যেও কি সেই নাইজেরীয় গ্যাং জড়িত, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও গভীর ষড়যন্ত্র? এই নিয়েই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে উদ্বেগ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।