Bengaluru defeats Mohammedan 2-1
Bengaluru defeats Mohammedan 2-1

Bengaluru defeats Mohammedan 2-1: ঘরের মাঠে আবারও হার, মহামেডান স্পোর্টিংয়ের প্রশ্নের মুখে দলের স্ট্র্যাটেজি!

Bengal Liberty, কলকাতা ৮ মার্চ ২০২৬: হারে হারে বিপর্যস্ত মহামেডান স্পোর্টিং। টানা ৪ ম্যাচে হেরে সমস্যায় হীরা মণ্ডলরা। বেঙ্গালুরু এফসি যারা তাদের আগের ম্যাচেই পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছিল, ছন্দে কোনো দলই ছিল না। কিন্তু সাদা-কালো ব্রিগেডের অবস্থা আরও শোচনীয় ছিল। ম্যাচের শুরুতেই গা না লাগানো ফুটবল খেলতে দেখা যায় দুই দলকেই। কোনো দলই আক্রমণ গড়ে তুলতে পারেনি। তার মধ্যে ফাঁকা গ্যালারিতে দর্শকদের উন্মাদনার কমতিও দেখা গিয়েছে, সেই কারণেও ম্যাচের গতি কিছুটা ধীর ছিল।

Bengaluru defeats Mohammedan 2-1
Bengaluru defeats Mohammedan 2-1

বেঙ্গালুরু এফসির পটাবর্তন (Bengaluru defeats Mohammedan 2-1)

কিন্তু এরই মধ্যে ম্যাচের ২২ মিনিটে গোল তুলে নেন রায়ান উইলিয়ামস। ডান পায়ের শটে ১-০ এগিয়ে যায় সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। তারপরে ৪১ মিনিটে আশিক কুরুনিয়ানের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ তে এগিয়ে যায় রেনেডি সিংয়ের ছেলেরা।

আরো পড়ুন:- Sonal Chauhan stranded in Dubai: দুবাইয়ে আটকে অভিনেত্রী সোনাল, দেশে ফিরতে চেয়ে আর্জি প্রধানমন্ত্রীর কাছে

দ্বিতীয়ার্ধের খেলা (Bengaluru defeats Mohammedan 2-1)

দ্বিতীয়ার্ধের খেলাতেও তেমন কোনো ঝাঁঝ দেখা যায়নি। দিশাহীন ফুটবল দুই দলের তরফ থেকেই দেখা যায়। তারই মধ্যে ৫১ মিনিটে ব্যবধান কিছুটা কমান মহামেডানের মাহিতোষ রায়। দুরন্ত ডান পায়ের শটে বক্স লক্ষ্য করে গোল তুলে নেন মাহিতোষ।
গোল করলেও ম্যাচে আর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। শুধু ম্যাচের শেষ লগ্নে মহামেডানের একটি গোল অফসাইড হওয়ার জন্য বাতিল হয়। ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলে নেয় বেঙ্গালুরু এফসি।

Bengaluru defeats Mohammedan 2-1
Bengaluru defeats Mohammedan 2-1

লীগ টেবিলের বর্তমান অবস্থা (Bengaluru defeats Mohammedan 2-1)

এই মুহূর্তে লিগ টেবিলে ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বর স্থানে রয়েছে গুরপ্রীতরা। আর কোনো ম্যাচ না জিতে সবার শেষে রয়েছে শুভদীপ পণ্ডিতরা। পরের ম্যাচগুলো যে আরও কঠিন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। সামনে ২১ মার্চ মিনি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

অন্যদিকে এই জয় বেঙ্গালুরু এফসিকে বাড়তি অক্সিজেন যোগাবে কি না, এখন সেটাই দেখার। শেষ পর্যন্ত কী হয় সেদিকেই চোখ থাকবে ফুটবলপ্রেমীদের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury